Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১২, ২০২৬

অসমের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
অসমের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি মা কামাখ্যার চরণে প্রণাম জানাই। এটি দেবী কামাখ্যার পবিত্র ভূমি। আমি অসমের জনগণকে অভিনন্দন জানাই। শুধু অসমেই নয়, বাংলাতেও ব্যাপক জয়ের জন্য আমি জনগণের কাছে কৃতজ্ঞ।”

হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণে আমন্ত্রিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন  হিমন্ত। সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল শুভেন্দুকে। সেই আমন্ত্রণে সারা দিয়েই মঙ্গলবার অসমে পৌঁছন শুভেন্দু। সেখানে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত রয়েছেন।

পদ্মশিবিরের রীতি, কোনও রাজ্যে নির্বাচনে বিজেপির জয়ের পরে, সেখানে সরকার গঠনের সময়ে অন্য বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু। সেখানে উপস্থিত ছিলেন হিমন্ত।এ বার হিমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটির খানাপাড়ায় পশুচিকিৎসা কলেজের মাঠে শপথগ্রহণ করবেন হিমন্ত। নরেন্দ্র মোদি, অমিত  শাহ, রাজনাথের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের। দিল্লির মুখ্যমন্ত্রী সোমবার সন্ধ্যাতেই গুয়াহাটির পৌঁছন।

গত শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দুর শপথগ্রহণের সময়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের গুরুত্ব বোঝাতে তাঁর শপথপর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার মতো বিজেপির শীর্ষনেতারা। আদিত্যনাথ, মানিক সাহা, রেখা গুপ্ত, সম্রাট চৌধরি-সহ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন। উপস্থিত ছিলেন হিমন্ত বিশ্বশর্মাও ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!