Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৪, ২০২৬

বন্দে মাতরমই হবে রাজ্যের বিদ্যালয়ের প্রার্থনা সঙ্গীত ! নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্দে মাতরমই হবে রাজ্যের বিদ্যালয়ের প্রার্থনা সঙ্গীত ! নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বন্দে মাতরম গান এবার প্রার্থনা সঙ্গীত হিসেবে সব স্কুলে গাইতে হবে । ‘সব বিদ্যালয়ে আগামী সোমবার থেকে প্রার্থনা সঙ্গীত হচ্ছে বন্দেমাতরম। নবান্নে গিয়েই জারি করব নির্দেশিকা’, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । জাতীয় সঙ্গীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরমও গাইতে হবে ? এ নিয়ে প্রশ্ন শিক্ষকদের। রাষ্ট্রীয় সঙ্গীত স্কুলে প্রার্থনার সময় গাওয়া হয়েছে কি না, তাও এদিন স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে দফতরে ।

এতদিন স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত বাংলার মাটি – বাংলার জল গাওয়া হত। কিন্তু এবার জাতীয় সংগীতের পর বন্দেমাতারাম গান গাওয়া হবে ।

ইতিমধ্যেই বিকাশ ভবনের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলা শাসকদের । ডিআইরা নির্দেশ সমস্ত স্কুলগুলিকে পাঠিয়ে দিয়েছে ইমেল এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে । বন্দে মাতরম হল রাষ্ট্রগান হিসেবে পরিচিত। ফলে এবার থেকে প্রার্থনার সময় এই গান শোনা যাবে স্কুলগুলিতে ।

অধিকাংশ ক্ষেত্রেই জাতীয় সঙ্গীত গাওয়া হয় প্রার্থনায় ৷ অনেক সময় এর সঙ্গে কিছু স্কুলের নিজস্ব প্রার্থনা সঙ্গীত থাকে ৷ পড়ুয়ারা সেটাও গায় ৷ এর আগে বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাইতে হবে স্কুল শুরুর আগের প্রার্থনায় ৷ এমনই নির্দেশিকা দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা দফতরের তরফে ৷

সেখানে জানানো হয়েছিল রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ এবার থেকে প্রতিদিন স্কুল শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে বাধ্যতামূলকভাবে ৷

এবার এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে বিভ্রান্তি ৷ প্রশ্ন উঠেছে, এবার থেকে কী শুধু প্রার্থনা সঙ্গীতই গাইতে হবে প্রার্থনায় ? নাকি জাতীয় সঙ্গীতও গাওয়া যাবে ? যদি দু’টো গাওয়া যায়, তাহলে কোনটা আগে এবং কোনটা পরে গাইতে হবে ৷ তাছাড়া যে সব স্কুলের অন্য প্রার্থনা সঙ্গীত রয়েছে, সেই স্কুলগুলিতে কী হবে ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!