Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৫, ২০২৬

নতুন স্পিকার রথীন্দ্রনাথ বোস, বিধানসভার কার্যক্রমের এবার সরাসরি সম্প্রচার

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন স্পিকার রথীন্দ্রনাথ বোস, বিধানসভার কার্যক্রমের এবার সরাসরি সম্প্রচার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রত্যাশামতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টাদশ বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন শাসকদলের মনোনীত প্রার্থী রথীন্দ্রনাথ বোস। বিরোধী দল কোনও প্রার্থী না দেওয়ায় ধ্বনিভোটের মাধ্যমে তাঁর নাম অনুমোদিত হয়।

শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পিকার পদে রথীন্দ্রনাথ বোসের নাম প্রস্তাব করেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি বিধায়কেরা সেই প্রস্তাবকে সমর্থন জানান। বিরোধীদের তরফে কোনও প্রার্থী না দেওয়ায় সর্বসম্মতিক্রমেই স্পিকার নির্বাচিত হন রথীন্দ্রনাথ বোস। এরপর প্রোটেম স্পিকার তাপস রায় তাঁকে স্পিকারের আসনে স্বাগত জানান।

বিধানসভার দীর্ঘদিনের ঐতিহ্য মেনে স্পিকার নির্বাচনে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখার ক্ষেত্রে বিরোধীদের এই ভূমিকা গুরুত্বপূর্ণ।

এদিনই মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করেন। তিনি জানান, এবার থেকে বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে সাধারণ মানুষ নিজেদের বিধায়কদের ভূমিকা, বিরোধীদের আচরণ এবং সরকারের কাজের ধরণ নিজের চোখে দেখতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!