Advertisement
  • দে । শ
  • মে ১৮, ২০২৬

রাজনৈতিক সংঘর্ষ, উত্তেজনা সন্দেশখালিতে

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজনৈতিক সংঘর্ষ, উত্তেজনা সন্দেশখালিতে

বিজেপির বিজয় মিছিলে তৃণমূলের হামলা, উত্তেজনা সন্দেশখালিতে। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজেপির বিজয় মিছিলের ওপর। রবিবার সকালে মনিপুর পঞ্চায়েতে এলাকার ঘটনা।  তৃণমূল নেতারা এই ঘটনার দায় অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরে এদিন গোলমাল হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। এদিনের হামলায় কয়েকজন বিজেপি কর্মী–‌সমর্থক গুরুতর জখম হয়েছে। নির্মল মণ্ডল, মনোতোষ দাসের আঘাত গুরুতর। মনিপুর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য গোবিন্দ মণ্ডল তার দলবল নিয়ে বিজেপির বিজয় মিছিলে আক্রমন চালায় বলে অভিযোগ।

জখম বিজেপি সমর্থক মনোতোষ দাস, নির্মল মণ্ডল  বলেন, আমাদের বিজয় মিছিলের লোকজনকে  ২৫২ নম্বর বুথের তৃণমূলের সদস্য গোবিন্দ মণ্ডল অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় দা, বটি, লাঠি নিয়ে আমাদের ওপর ঝাপিয়ে পড়ে। গোবিন্দ মণ্ডল শেখ শাহজানের অনুগামী বলে পরিচিত। বিজেপির বসিরহাট জেলা কিষাণ মোর্চার সভাপতি সুজয় মণ্ডল  বলেন, ‘‌সন্দেশখালিতে বিজেপি প্রার্থী সনৎ সর্দার জয়ী হয়েছেন। এদিন মনিপুর অঞ্চলে আমাদের বিজয় মিছিল চলছিল। মিছিল শেষে দলের কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের উদ্দেশে গালিগালিজ করতে থাকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোবিন্দ মণ্ডল ও তার পরিবার।  সঙ্গে বহিরাগতরাও ছিল।’‌ তিনি বলেন, ‘‌এরা সকলেই শেখ শাহজানের লোক। পরিকল্পিত ভাবে বিজয় মিছিলে হামলা চালিয়েছে।’‌ আহতদের সন্দেশখালির খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বিজেপি সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!