- দে । শ
- মে ১৮, ২০২৬
সাইবার প্রতারণা রুখতে সচেতনতা শিবির বসিরহাটে
সাইবার প্রতারণা রুখতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বসিরহাটে। দিন দিন সোস্যাল মিডিয়ার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। ডিজিটাল আর্থিক লেনদেন ওপর নির্ভর করছেন ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে নানা ক্ষেত্রের উপভোক্তা। বিনোদন থেকে শুরু করে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে মানুষের নির্ভরশীলতার পাশাপাশি নানা ভাবে প্রতারণা শিকার সাধারণ মানুষ।
সারা দেশে সাইবার অপরাধ নিত্য নতুন চেহারায় হাজির হচ্ছে। অনেক ক্ষেত্রে অজ্ঞতার কারণে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। এদিন বসিরহাটের প্রত্যাশা অনুষ্ঠান বাড়িতে আটঘরা সংহতি কেন্দ্রের উদ্যোগে, কিউটস ইনটারন্যাশনালের সহযোগিতায় সচেতনতা শিবিরে দু’শোর বেশি প্রতিনিধি অংশ নেন। সেখানে সমাজ মাধ্যমে পাশওয়ার্ড, ওটিপি, ই–মেল, ফেসবুক সহ নানা সমাজ মাধ্যমের ব্যবহারের খুঁটিনাটি দিক তুলে ধরেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন হিরন্ময় দাশ, সুকেশ ঘোষাল, পলাশ বর্ধন, মানস কুমার মণ্ডল প্রমুখ। এবিষয়ে অভিজ্ঞ কিউটস ইন্টারন্যাশনালের তরফে অয়ন ভট্টাচার্য, রিটজা দে উপস্থিত ছিলেন।
❤ Support Us







