Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৮, ২০২৬

দুর্নীতি ও নারী নির্যাতনের অভিযোগে রাজ্যে জোড়া তদন্ত কমিশন, নেতৃত্বে প্রাক্তন বিচারপতিরা

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্নীতি ও নারী নির্যাতনের অভিযোগে রাজ্যে জোড়া তদন্ত কমিশন, নেতৃত্বে প্রাক্তন বিচারপতিরা

প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে দুটি পৃথক তদন্ত কমিশন গঠন করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই কমিশন গঠনের কথা ঘোষণা করেন।

শুভেন্দু অধিকারী জানান, আগামী ১ জুন থেকেই এই দুই কমিশন কাজ শুরু করবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানি এবং বিভিন্ন সরকারি স্তরে অনিয়মের অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। অন্যদিকে, নারী নির্যাতন ও মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সংক্রান্ত অভিযোগের তদন্তে গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, গত সপ্তাহে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, দ্বিতীয় বৈঠকে দুর্নীতি ও নারী নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনী প্রচারেও বিজেপি এই দুই ইস্যুকে সামনে রেখে রাজ্যবাসীকে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছিল।

সরকার গঠনের মাত্র ১০ দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটল শুভেন্দু সরকারের মন্ত্রিসভা। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক স্বচ্ছতা ও নারী সুরক্ষার প্রশ্নে এই দুই কমিশন গঠন রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!