- এই মুহূর্তে দে । শ
- মে ১৯, ২০২৬
হিঙ্গলগঞ্জে পূর্ত দফতরের জমিতে অবৈধ নির্মান, তৃণমূল নেতার বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক
তৃণমূল নেতার দাপটে কেউ মুখ খুলতে সাহস পেত না। বিরোধীতা করলেই বসত বাবু বৈদ্য–র স্বঘোষিত বিচার। হিঙ্গলগঞ্জের সেই তৃণমূলের দাপুটে নেতা বাবু বৈদ্য–র বিরুদ্ধে সরব হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। নিজেই খুলতে গেলেন বাবুর তৈরি প্রাসাদের তালা। এদিন তিনি সশরীরে হাজির হন হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূল থানা এলাকায় অবৈধ নির্মানের তালা খুলতে। এনিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয় হেমগনরে।
পরিস্থিতি সামলাতে হেমনগর উপকূল থানার পুলিশ পরে হাসনাবাদের এসডিপিও নেতৃত্বে পুলিশ কোন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়। এলাকার দাপুটে তৃণমূলের নেতা বাবু বৈদ্য রাস্তার ধারে খাস জমি জবর দখল করে দোতলা বাড়ি তৈরি করেছেন। নিচের তলায় দোকান ঘর। এদিন সেই বন্ধ দোকানের সাটারের তালা খুলতে হাজির হন বিধায়ক রেখা পাত্র। এলাকার মানুষের বিস্তর অভিযোগ বাবু বৈদ্যকে নিয়ে। স্থানীয় মানুষ বলেন, বাবু বৈদ্য এলাকার মানুষের নানা সময়ে জবরদস্তি করেছে। বিরোধীতা করলেই তার দোকান বন্ধ, জরিমানা এমনকী মারধোর করত বাবু ও কার দলবল। বিধায়ক রেখা পাত্র বলেন, ‘পূর্ত দপ্তরের জমিতে দোতলা বাড়ি করেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। ওই বাড়িতে নানা অবৈধ কাজ চালাত বাবু বৈদ্য ও তার দলবল। তার বিরুদ্ধে কথা বললে ওই বাড়িতে নিয়ে মারধোর করা হত।’ রেখার অভিযোগ, ‘ওই বাড়ির মধ্যে খুঁজলে অস্ত্র মিলবে। রাজ্যে পালাবদলের পরেই এলাকার মানুষ বাবু বৈদ্যর বিরুদ্ধে মানুষ মুখ খুলছেন।’ এদিন রেখার সঙ্গে এলাকার মহিলারাও ছিলেন। তাঁদের দাবি, বিভিন্ন জায়গায় যেভাবে বুলডোজার দিয়ে অবৈধ নির্মান ভাঙা হচ্ছে সেভাবেই হেমনগরের এই অবৈধ নির্মান ভেঙে ফেলতে হবে।
❤ Support Us







