- দে । শ
- মে ১৯, ২০২৬
মন্তেশ্বরে পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রেফতার
পুরনো একটি মামলায় কালনা মহকুমা আদালতে জামিন নিতে গিয়েছিলেন সোমবার। সেখান থেকেই পুলিশ গ্রেপ্তার করল মন্তেশ্বরের দাপুটে তৃণমূল নেতা তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। ভোটে মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরিকে পরাস্ত করেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। তারপর থেকেই আহমেদকে আর মন্তেশ্বরে দেখাই যায়নি। তিনি গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতিতেও যাননি।
উল্লেখ্য যে, সিদ্দিকুল্লা সাহেবের বিরোধী হিসেবে পরিচিত আহমেদ হোসেনের বিরুদ্ধে নিজের সাঙ্গোপাঙ্গোদের দিয়ে সিদ্দিকুল্লা সাহেবকে হেনস্থা করা থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ের মধ্যে সরকারি কর্মচারী ও ইঞ্জিনিয়রদের মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে দলেরই বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে আহমেদের দিকে।
❤ Support Us





