Advertisement
  • দে । শ
  • মে ২৯, ২০২৬

রক্তদানে সম্প্রীতি

রক্তদানে সম্প্রীতি

ইদের নমাজ পড়া সবে শেষ হয়েছে। মসজিদ থেকে বেরিয়েছেন। অমনি পকেটের ফোন বেজে উঠল নূর মহম্মদ শেখের। ফোন করেছেন হুমায়ুন শেখ। কালনা হাসপাতালে একবার যেতে হবে। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই। একজন পেশেন্টের বি পজিটিভ রক্ত দরকার। খুবই জরুরি। ইদের খুশি শিকেয় তুলে কালনা মহকুমা হাসপাতালে ছোটেন নাদনঘাটের সুজননগরের যুবক নূর। বি পজিটিভ রক্তের গ্রুপের অধিকারী নূরের রক্তে প্রাণরক্ষা হল নাদনঘাটের সমুদ্রগড় রেলবাজারের বাসিন্দা রক্তাল্পতার শিকার সাগরিকা হাজরার।

জানা গেল, সুব্রত হাজরা নামে এক ব্যক্তি তার মায়ের রক্তের আশু প্রয়োজনের কথা জানান চর গোয়ালপাড়ার হুমায়ুন শেখকে। কারণ কারও রক্তের দরকার হলে হুমায়ুন নিজে রক্ত দেন। গ্রুপ না মিললে রক্তদাতা জোগাড় করে দেন। সুব্রতর ফোন পাওয়ার পর হুমায়ুন রক্তের গ্রুপ জেনে যোগাযোগ করেন নূর মহম্মদের সঙ্গে। হাসিমুখে হুমায়ুনের কথায় কালনায় গিয়ে রক্ত দিয়ে সুব্রতবাবুর মা সাগরিকাদেবীর মুখে হাসি ফোটালেন নূর। সম্প্রীতির নজির গড়ে নূরের প্রতিক্রিয়া, ‘আমাদের ইদ উৎসব সার্থক হল।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!