Advertisement
  • দে । শ
  • জুন ১, ২০২৬

হাসনাবাদে গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসনাবাদে গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি

পাটখেত থেকে হাসনাবাদে তৃণমূলের অঞ্চল সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু  গ্রেফতার করল পুলিশ। ভোট পরবর্তী সন্ত্রাস, সাধারণ মানুষকে হুমকি, এলাকায় জমি দখল, মেছোঘেরি লুট, কৃষকের জমির ফসল জোর করে কেটে নেওয়া এরকম একাধিক অভিযোগ রয়েছে হাসনাবাদের ‘‌শাহজাহান’‌ সেলিম মোল্লার বিরুদ্ধে । পুলিশের চোখে ধুলো দিয়ে কয়েকদিন আত্মগোপন করেছিলেন সেলিম। রবিবার গভীর রাতে খবর পেয়ে পাটবাগান থেকে সেলিমকে আটক করে পুলিশ।

তিনি পাটলিখানপুর পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর পাটলিখানপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সেলিমের দাপট বাড়ে হাসনাবাদে। হাসনাবাদ, রামেশ্বরপুর, পাটলিখানপুর এলাকায় সেলিম মোল্লাই শেষ কথা। এর আগে সরকারি অ্যাম্বুলেন্স ভেঙে বিক্রি করার অভিযোগ ওঠে পিন্টুর বিরুদ্ধে। পুলিশ আটক করলেও, মাথায় তৃণমূল নেতারদের হাত থাকায় জেল থেকে বেরিয়েও আসে। রাজ্যে পালা বদলের পরে পুলিশ সেলিম মোল্লাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এলাকায় ভোটের পর নানা ভাবা সাধারণ মানুষের ওপর জুলুম, মারধোর, জোর করে জমি দখলের অভিযোগ আনেন এলাকার মানুষ। কয়েকদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। রবিবার রাতে পাটলিখানপুর গ্রামের একটি পাট খেতে থেকে সেলিম ওরফে পিন্টুকে গ্রেফতার করে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!