Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৫, ২০২৬

গ্রেফতারের পর অভিযুক্তকে প্রকাশ্যে হেনস্থা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রেফতারের পর অভিযুক্তকে প্রকাশ্যে হেনস্থা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

গ্রেফতারের পর অভিযুক্তদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানো কেন হচ্ছে — এই প্রশ্নে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট । একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে শুক্রবার ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে । আদালতের নির্দেশ, তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে লিখিত জবাব দিতে হবে রাজ্য সরকারকে ।

বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, পুলিশ আইন অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতার করতে পারে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নিতে পারে । এমনকি দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তিও দেওয়া সম্ভব । তবে গ্রেফতারের নামে বা প্রক্রিয়ার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে অভিযুক্তের সম্মানহানি করা যাবে না ।

আদালত প্রশ্ন তোলে, কোন পরিস্থিতিতে গ্রেফতারির পর কোমরে দড়ি পরানোর মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটি আদৌ কতটা প্রয়োজনীয় । পাশাপাশি জানতে চাওয়া হয়, অভিযুক্তদের পালিয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা থাকলে সে ক্ষেত্রে কী ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে ।

রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ধৃতদের বিরুদ্ধে মূলত তোলাবাজির অভিযোগ রয়েছে এবং অপরাধ পুনর্নির্মাণের (crime reconstruction) জন্য তাঁদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল । তবে এই ব্যাখ্যা সত্ত্বেও আদালত পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে ।

ডিভিশন বেঞ্চ আরও স্পষ্ট করে জানায়, অভিযুক্তদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টিও সমানভাবে বিবেচনায় রাখতে হবে। এই মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর অনুষ্ঠিত হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!