Advertisement
  • দে । শ
  • জুন ৬, ২০২৬

১৪ মাস পরে স্কুলে এসে অভিভাবকদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক

আরম্ভ ওয়েব ডেস্ক
১৪ মাস পরে স্কুলে এসে অভিভাবকদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক

একাধিক অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবক ও স্থানীয় মানুষের বিক্ষোভ এড়াতে প্রায় এক বছর স্কুলে আসননি উত্তর ২৪ পরগনার হাড়োয়া পীর গোরাচাঁদ হাইস্কুলের প্রধান শিক্ষক শমীকরুদ্র মজুমদার। ১২ মাস পরে স্কুলে আসতেই বিক্ষোভের মুখে পড়লেন তিনি।

অভিযোগ, এদিন অভিভাবক ও গ্রামবাসীরা তাঁর দীর্ঘ অনুপস্থিতি ও স্কুলের পঠনপাঠন নিয়ে  আলোচনা করতে এলে প্রধান শিক্ষক পুলিশ ডেকে অভিভাবকদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন। পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ তোলেন প্রতিবাদী অভিভাবকরা।  পুলিশ লাঠি চালানোর কথা অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রধান শিক্ষক মিড ডে মিলের টাকা, চাল, সবুজ সাথীর সাইকেল বিক্রি, ভোকেশনাল কোর্সের টাকা, ভর্তি ফি এর টাকা আত্মসাৎ, সই জাল সহ একাধিক দুর্নীতি চালিয়ে গেছেন। সমস্ত অভিযোগের তদন্ত চলছে। তার মধ্যে এক বছরের বেশি সময় স্কুলে আসেন না প্রধান শিক্ষক। ফলে স্কুলের পঠনপাঠন শিকেয় উঠেছে। স্কুল পরিচালনায় নানা সমস্যা দেখা দিয়েছে।

স্কুলের অভিভাবক মহম্মদ আজগার আলি বলেন, এদিন আমরা স্কুলের পঠনপাঠন নিয়ে কথা বলতে এসে পুলিশ দিয়ে হেনস্তা করেছেন। আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। এদিন স্কুলের অচলাবস্থা দূর করতে  বিজেপি, আইএসএফ নেতারাও ঘটনা স্থলে যান। বিজেপির বসিরহাট জেলা নেতা বিমল দাস, আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম বলেন, এই প্রধান শিক্ষক তৃণমূলের পরিচালন সমিতির  সহায়তায় দুর্নীতি করেছেন। তা নিয়ে তদন্ত চলছে। একন পরিচালন সমিতির নেতাদের ভয়েই প্রধান শিক্ষক টানা এক বছরের বেশি সময় স্কুলে আসছেন না। স্কুলের পঠনপাঠন নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। আজ তিনি পুলিশ নিয়ে স্কুলে এসেছিলন। তাতে উত্তেজনা দেখা দেয়। প্রধান শিক্ষক শমীক রূদ্র মজুমদার বলেন, যে অভিযোগ গুলি আমার বিরুদ্ধে উঠেছে তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্ষদ তদন্ত করছে। ফলে এবিষয়ে আমি কিছু বলতে পারবনা। তিনি বলেন, আজ যাঁরা এসেছিলেন, তাঁদের সঙ্গে কথা হয়েছে আগামী ২০ জুন এনিয়ে আলোচনার দিন সাব্যস্ত হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!