- দে । শ
- জুন ১৫, ২০২৬
বিশ্ব রক্তদাতা দিবস পালন দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের
১৮৬৮ সালের ১৪ জুন জন্মেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। রক্তের গ্রুপ আবিষ্কার করে আলোড়ন ফেলা বিজ্ঞানী ল্যান্ডস্টেইনারের জন্মদিনটি ‘বিশ্ব রক্তদাতা দিবস’ হিসেবে পালিত হয়।
কাটোয়ার দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষে দাঁইহাট শহরে বসানো হয়েছে ল্যান্ডস্টেইনারের আবক্ষ মূর্তি। দাবি, গোটা রাজ্যে তাঁর আবক্ষ মূর্তি একমাত্র দাঁইহাট শহরেই রয়েছে। তাঁর জন্মদিবস উদযাপন উপলক্ষ্যে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও এই দিনটির তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি অনাথ শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানালেন সংগঠনের সভাপতি ‘রক্তবন্ধু’ হিসেবে খ্যাত জয়দেব দত্ত। তিনি আরও জানান, ‘শুধুমাত্র একদিন নয়, বছরের বিভিন্ন দিনে এই মহান বিজ্ঞানীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন।’ উল্লেখ্য যে, ১৯৪৩ সালের ২৬ জুন নিউ ইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ও আলোচনায় যোগ দেন সুদীপ্ত চ্যাটার্জি, সৌরভ মাইতি, পীযুষকান্তি রায়, সাগ্নিক মহান্ত-সহ বিশিষ্ট চিকিৎসকরা।
❤ Support Us





