Advertisement
  • দে । শ
  • জুন ১৭, ২০২৬

রাজ্যের সব ব্লকে এবার তৈরি হচ্ছে গোশালা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের সব ব্লকে এবার তৈরি হচ্ছে গোশালা

রাজ্যের প্রতিটি ব্লকে গোশালা তৈরি হবে। তৈরি হবে বিজ্ঞানভিত্তিক ভাগাড়। ঘোষণা বঙ্গীয় যাদব  মহাসভার পূর্ব বর্ধমান জেলা সভাপতি সাক্ষীগোপাল ঘোষের। কাটোয়ার সংহতি সভাগৃহে যাদব মহাসভার বিশেষ মহাসভায় হাজির হয়ে সাক্ষীগোপালবাবু বলেন, ‘কেন্দ্রের গোহত্যা নিষিদ্ধর পুরনো আইনকে রাজ্যের বর্তমান সরকার যখন বলবৎ করল, তখন বিরোধীরা বিভিন্ন স্থানে অপপ্রচার করে।’ তাঁর কথায়, ‘গো-রক্ষার জন্য আমরা যথেষ্ট সচেষ্ট আছি।’ যাদব সম্প্রদায়ের জন্য শিক্ষা থেকে কর্মসংস্থানের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানালেন সাক্ষীগোপালবাবু। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, ‘বর্তমান সরকার আমাদের পাশে আছে।’  জেলার বিভিন্ন ব্লক থেকে দেড় শতাধিক প্রতিনিধির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের শতাধিক প্রতিনিধি এই সভায় যোগ দেন।

সভায় হাজির সংগঠনের সর্বভারতীয় সম্পাদক দীনেশ যাদব  সাংবাদিকদের বলেন, ‘যাদব সম্প্রদায়ের যুবকরা বেশি করে সর্বভারতীয় চাকরিতে আসুক। সেজন্য দিল্লিতে বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বেঙ্গল সার্ভিস কমিশনে পরীক্ষার জন্য বিশেষ কোচিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’ এছাড়াও সমবায় গড়ে যাদব সম্প্রদায়ের আর্থিক উন্নতির ব্যাপারে বিশেষ নজর দেওয়া হবে বলে জানালেন দীনেশ। এই মহাসভায় কাটোয়া মহকুমার বিজেপির তিন বিধায়ক কৃষ্ণ ঘোষ (কাটোয়া), অনাদি ঘোষ (কেতুগ্রাম) ও শিশির ঘোষকে (মঙ্গলকোট) সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!