- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৪, ২০২৬
বকেয়া পেনশন মেটানোর উদ্যোগ, চলতি মাসেই ৫০ শতাংশ ছাড়ের পরিকল্পনা, নবান্ন বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
পেনশনপ্রাপকদের জন্য বড়সড় স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের বকেয়া (এরিয়ার) মেটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে জমে থাকা সাত বছরের পেনশন বকেয়া ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রশাসন।
চলতি মাসেই বকেয়া পেনশনের ৫০ শতাংশ অর্থ সংশ্লিষ্ট অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। বাকি ৫০ শতাংশ পরবর্তী ধাপে অডিট ও হিসাব যাচাইয়ের ভিত্তিতে পরিশোধ করা হবে।
প্রশাসনিক সূত্রের দাবি, ২০১৫ সালের সময়কালে বিভিন্ন ব্যাঙ্কের অনলাইন ব্যবস্থা পুরোপুরি সুসংহত না থাকায় অনেক পেনশনভোগীর টাকা আটকে যায়। সেই কারণে বহু অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভা ও পঞ্চায়েত কর্মীসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত ছিলেন বলে অভিযোগ ওঠে।
এই বিষয়টি নিয়ে সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানেই পেনশন বকেয়া ছাড়ের এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রযুক্তিগত বা প্রশাসনিক জটিলতার কারণে যাঁদের পেনশনের এরিয়ার আটকে ছিল, তাঁরা সকলেই এই প্রক্রিয়ার আওতায় আসবেন এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা হবে।
এছাড়া হোমগার্ডদের বকেয়া সংক্রান্ত বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ঘোষিত ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে অক্টোবর মাস থেকে। এর ফলে রাজ্যে ডিএ-র হার দাঁড়াবে ৩৮ শতাংশে।

❤ Support Us