Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৪, ২০২৬

‌১৬৭৯ জন অবৈধ অভিবাসীদের প্রত্যার্পন, কোন রাজ্যে সরকারের কঠোর পদক্ষেপ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
‌১৬৭৯ জন অবৈধ অভিবাসীদের প্রত্যার্পন, কোন রাজ্যে সরকারের কঠোর পদক্ষেপ ?

বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে অসম। গত ২ বছরে ১৬৭৯ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে সেদেশে ফেরত পাঠিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ১৬০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে আসাম থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)–এর বিধায়ক বদরুদ্দিন আজমলের এক প্রশ্নের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য দিয়েছেন।

বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান যে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে, তিনি এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য দেননি। এর আগে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন যে, ১৯৫০ সালের অভিবাসন আইনের অধীনে প্রতিবেশী দেশগুলো থেকে আসা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন যে, অসম সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী সম্পূর্ণরূপে মেনে চলছে। রাজ্যটি অবৈধ অভিবাসীদের মানবাধিকারও সম্পূর্ণরূপে রক্ষা করেছে। তিনি আরও জানান, যাদের আপিল বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে, তাদের ফেরত পাঠানো হয়নি।

অসমের ভোটার তালিকায় মোট ৯১৩৮৫ জন ডি–ভোটার রয়েছেন বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস বিধায়ক নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌অসমের ভোটার তালিকায় মোট ৯১৩৮৫ জন ডি–ভোটার (সন্দেহজনক নাগরিকত্বের ভোটার) রয়েছেন। এদের মধ্যে সর্বাধিক সংখ্যক ডি–ভোটার রয়েছেন সোনিতপুর জেলায়। এই জেলায় ১৩৭১৯ জন ডি–ভোটার রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে বরপেটা জেলা, যেখানে ৮০৮১ জন ডি–ভোটার রয়েছেন। মুখ্যমন্ত্রী শর্মা জানান যে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১৯৯৭ সাল থেকে রাজ্যে নিয়মিত ভোটারদের থেকে ডি–ভোটার আলাদা করার প্রক্রিয়া চলছে।

মুখ্যমন্ত্রী আরও জানান যে, ফরেনার্স ট্রাইব্যুনাল ৫৬৭২৮ জন ডি–ভোটারকে বিদেশি হিসেবে ঘোষণা করেছে। ফরেনার্স ট্রাইব্যুনাল ৬৫১৭১ জন ডি–ভোটারকে ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করেছে। গুয়াহাটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ৪২ জনকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আপিলকারী ৮৩১ জনকে আদালত অবৈধ (বিদেশি) ঘোষণা করেছে। তিনি আরও বলেন যে, ১৯৯৭ সালে যখন এই প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন ১৯৯৫৯৬ জন ডি–ভোটারকে শনাক্ত করা হয়েছিল। তারপর থেকে, এদের মধ্যে ৩১৩৮৯ জনকে বিদেশি হিসেবে ঘোষণা করে বহিষ্কার করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!