- দে । শ
- জুলাই ১৪, ২০২৬
নথি ছাড়াই তিন দেশে সফর, উত্তরপ্রদেশ সীমান্তে আটক মার্কিন নাগরিক
পুলিশের চোখ এড়িয়ে অবৈধভাবে নেপালে প্রবেশের চেষ্টা করতে গিয়ে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হলেন এক মার্কিন নাগরিক। ধৃতের নাম জর্ডন ব্রাউন (৩৬)। রবিবার নেপাল-উত্তরপ্রদেশ সীমান্তে নিয়মিত টহল চলাকালীন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর জওয়ানরা মহারাজগঞ্জ জেলার সানাউলি থানা এলাকা থেকে তাঁকে আটক করেন। পরে তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মহারাজগঞ্জ জেলা পুলিশের দাবি, ব্রাউন বৈধ নথিপত্র ছাড়াই নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছে পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও বৈধ ভ্রমণ সংক্রান্ত নথি চাওয়া হলে তিনি কিছুই দেখাতে পারেননি। এরপর তদন্তে পুলিশ জানতে পারে, ব্রাউন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পর্যটন ভিসায় প্রথমে তিনি তাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে নিজের ভিসা হারিয়ে ফেলেছেন বলে পুলিশের কাছে দাবি করেন ব্রাউন। এরপর তিনি জলপথে শ্রীলঙ্কায় যান এবং গত বছরের ২ নভেম্বর সমুদ্রপথে ভারতের গোয়ায় প্রবেশ করেন। সেই সময় থেকে, অর্থাৎ আট মাসেরও বেশি সময় ধরে, তিনি বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থান করছিলেন বলে পুলিশের অনুমান।
গ্রেফতারের পর ব্রাউন আরও দাবি করেন, তিনি মার্কিন নৌবাহিনীর (ইউএস নেভি) একজন প্রাক্তন আধিকারিক। তবে তাঁর এই দাবির সত্যতা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। একই সঙ্গে তাঁর ভারতে প্রবেশ, দীর্ঘদিন অবস্থান এবং নেপালে পালানোর চেষ্টার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

❤ Support Us