Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ২৬, ২০২৬

তেহরানের জন্য এবার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করবে কিমের দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
তেহরানের জন্য এবার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করবে কিমের দেশ

ইরানের ওপর আবার মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ক্ষেপণাস্ত্র সুরক্ষিত রাখা এবং নতুন উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণের জন্য উত্তর কোরিয়াকে দায়িত্ব দিয়েছে তেহরান। ইজরায়েলি বা মার্কিন হামলার ক্ষেত্রে ইরানের অস্ত্রশস্ত্র যাতে নিরাপদ থাকে, তা নিশ্চিত করতে উত্তর কোরিয়া, ইরানে বিশেষজ্ঞ মোতায়েন করেছে। উত্তর কোরিয়ার বিজ্ঞানীরাও তেহরানের জন্য উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করছেন।

ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৮০ শতাংশ উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। উৎক্ষেপণ কেন্দ্রের অভাবে ইরান নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না। অস্ত্রশস্ত্র ভান্ডার কমে যাওয়ায় নতুন ক্ষেপনাস্ত্র তৈরির জন্য ইরান উত্তর কোরিয়ার কাছে সাহায্য চায়। আরাম নিউজ মার্কিন সরকারি ও সিআইএ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কয়েকদিন আগে ইরান তার ক্ষেপণাস্ত্র সুরক্ষিত করার জন্য উত্তর কোরিয়ার কাছে সাহায্য চেয়েছিল, যা উত্তর কোরিয়া গ্রহণ করেছে। প্রতিবেদন অনুসারে, উত্তর কোরীয় বিশেষজ্ঞরা বর্তমানে পিয়ংইয়ং থেকে নির্দেশ প্রদান করছেন। এই বিশেষজ্ঞরা ভবিষ্যতে তেহরানেও যাবেন।
ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীগুলিতে উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের ৮০ শতাংশ উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। উৎক্ষেপণ কেন্দ্রের অভাবে ইরান নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না। লক্ষ্য অর্জনের জন্য ইরান উত্তর কোরিয়ার কাছে সাহায্য চায়। ইরান আরও বিপজ্জনক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার মতো জায়গায় থাকতে পারে।

আরাম নিউজের মতে, ইরানের কাছে বর্তমানে একটা উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ নেই। উপরন্তু, যুদ্ধে দেশের বহু বিজ্ঞানী নিহত হয়েছেন। তাই ইরান উত্তর কোরিয়ার কাছে সাহায্য চেয়েছে। উত্তর কোরিয়া বর্তমানে কোনও যুদ্ধে লিপ্ত নেই।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে পিয়ংইয়ং মস্কোকে সাহায্য করছে। কিম জং উনের নির্দেশে হাজার হাজার উত্তর কোরীয় সৈন্যকে রাশিয়ায় পাঠানো হয়েছে। এই সৈন্যদের অনেকেই নিহত হয়েছে। তা সত্ত্বেও, উত্তর কোরিয়া এই যুদ্ধে রাশিয়াকে সমর্থন করে যাচ্ছে। এখন ইরানের সমর্থনে, উত্তর কোরিয়া একটি নতুন রণাঙ্গনের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। রাশিয়া ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে সমর্থন করছে। পুতিন একাধিকবার বলেছেন যে, ইরানের যুদ্ধ শেষ হলেই কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটবে। এবার ইরানের পাশে দাঁড়াতে চলেছে উত্তর কোরিয়াও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!