Advertisement
  • দে । শ
  • আগস্ট ১৮, ২০২৬

সবুজায়নের উদ্দ্যোগ পূর্ব বর্ধমানে

আরম্ভ ওয়েব ডেস্ক
সবুজায়নের উদ্দ্যোগ পূর্ব বর্ধমানে

এবারের স্বাধীনতার দিন থেকে শুরু। সপ্তাহব্যাপী কর্মসূচিতে তামাম পূর্ব বর্ধমান জেলাজুড়ে চলছে সবুজায়ন কর্মসূচি। এমন পরিবেশবান্ধব পরিকল্পনা জেলা প্রশাসনের। জেলাজুড়ে ২ লক্ষ ১৮ হাজার গাছের চারা বসানোর কাজ চলছে।

প্রতিটি গ্রামে লাগানো হবে ১০০টি করে চারা। আর প্রতিটি পুর এলাকার জন্য বরাদ্দ ৫০০ গাছ। জেলার ২৩টি ব্লকে ২১৫টি পঞ্চায়েত ও ২,১৩১টি গ্রাম রয়েছে। বন দপ্তরের সঙ্গে ভিবি-জি রাম-জি প্রকল্প জুড়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত বা পুরসভার সঙ্গে যৌথভাবে এই সবুজায়ন কর্মসূচি বাস্তবায়িত করা হচ্ছে। কোন কোন এলাকায় বৃক্ষরোপণ করা হবে তার পরিকল্পনা চূড়ান্ত করার কাজ করছে সংশ্লিষ্ট ব্লক, পঞ্চায়েত ও পুরসভা।

চারা পুঁতেই দায়িত্ব শেষ হচ্ছে না। চারাগুলি যাতে বড় হয়, সেজন্য বেড়া দিয়ে ঘেরা-সহ রক্ষণাবেক্ষণও করা হবে। রক্ষণাবেক্ষণের জন্য ১২৫ দিনের প্রকল্প থেকে শ্রমিকদের কাজে লাগানো হবে। পরিচর্যা যাতে ঠিকঠাক হয়, সে ব্যাপারে বন দপ্তর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রতিটি গাছের জিও ট্যাগ ও সামাজিক নিরীক্ষা বাধ্যতামূলক। গাছের তালিকায় আম, জাম, কাঁঠালের পাশাপাশি থাকছে অর্জুন, নিম, শিশু, সেগুন, মেহগনিও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!