Advertisement
  • বি। দে । শ
  • সেপ্টেম্বর ৭, ২০২৬

আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা ! নিহত ৫, জখম বহু

আরম্ভ ওয়েব ডেস্ক
আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা ! নিহত ৫, জখম বহু

মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। অ্যামাজনের একটা কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়লে দুর্ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর বিমানটিতে আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত, আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ বিমানটি রানওয়ে ছেড়েছিল। বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মায়ামিতে এসেছিল। প্রাইম এয়ারের বিমানটি রানওয়ে থেকে ছিটকে রাস্তার পাশে এসে পড়ে। সেখানে দুটি বড় ট্রাকও পার্ক করা ছিল। ট্রাক দুটিতে ধাক্কা দেওয়ার পর বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে বিমানটিকে পেটের উপর ভর দিয়ে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। আগুন লাগা সত্ত্বেও বিমানটির বেশিরভাগ অংশ অক্ষত ছিল।

নিহত ব্যক্তিরা বিমানে ছিলেন না কি বিমানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোতে ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি মায়ামি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে মায়ামি-ডেড রেসকিউ ফায়ার চিফ রে জাদাল্লাহ বলেছেন, পাইলট এবং কো–পাইলট বিমানের ককপিটে আটকা পড়েছিলেন। কিছু লোক গাড়ির ভেতরেও আটকা পড়েছিলেন। আরেকজন একটা গাড়ির নিচে চাপা পড়েছিলেন। দুর্ঘটনার পর মিয়ামি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। বিমানটি থেকে জ্বালানিও চুইয়ে পড়ছিল। দুর্ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা ধরে দমকলকর্মীরা জ্বালানি চুইয়ে পড়া বন্ধ করতে সক্ষম হন।

দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ৩২ বছরের পুরোনো বোয়িং ৭৬৭। এটি মূলত যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল। দুই দশকেরও বেশি সময় ধরে এটি বিভিন্ন এয়ারলাইন্সের হয়ে চলাচল করেছে। ২০১৫ সালে এটিকে কার্গো বিমানে রূপান্তরিত করা হয়। এই ফ্লাইটটি পরিচালনা করছিল নর্থ ক্যারোলাইনা-ভিত্তিক কার্গো কোম্পানি ২১ এয়ার। দুর্ঘটনার জেরে রবিবার বিকেলে মায়ামি বিমানবন্দরে প্রায় ২৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছিল। বেশ কিছু ফ্লাইট বাতিলও করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!