Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১১, ২০২৬

ওড়ার ঠিক আগেই হাইজ্যাক অ্যালার্ট ! কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য, আইসোলেশন বে-তে এয়ার ইন্ডিয়ার বিমান

আরম্ভ ওয়েব ডেস্ক
ওড়ার ঠিক আগেই হাইজ্যাক অ্যালার্ট ! কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য, আইসোলেশন বে-তে এয়ার ইন্ডিয়ার বিমান

কলকাতা বিমানবন্দরে বুধবার সকালে হাইজ্যাক অ্যালার্টকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার ঠিক আগেই হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা পাঠানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার AI 772 বিমানে।

সূত্রের খবর, বিমানটি উড়ানের প্রস্তুতি নেওয়ার সময় পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর কাছে হাইজ্যাক অ্যালার্ট পাঠান। এই বার্তা পাওয়ার পরই দ্রুত তৎপর হয়ে ওঠেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থার আধিকারিকরা। যাত্রী ও বিমানের নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বিমানটিকে নির্ধারিত স্থান থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।

এরপর নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা বিমানটিকে ঘিরে ফেলেন। শুরু হয় বিমানের ভিতরে ও আশপাশে ব্যাপক তল্লাশি। আচমকা এই সতর্কবার্তায় কলকাতা বিমানবন্দরে উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তবে ঠিক কী কারণে পাইলটের তরফে এই হাইজ্যাক অ্যালার্ট পাঠানো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সতর্কবার্তা পাঠানো হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!