Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৪, ২০২৬

এশিয়ার প্রথম আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ সেন্টার এবার কলকাতায়

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ার প্রথম আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ সেন্টার এবার কলকাতায়

আমুজি স্পোর্টস ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে ভারতে প্রথম সেন্টার অফ এক্সেলেন্সের আনুষ্ঠানিক সূচনা হল। এটাই এশিয়ায় প্রথম আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ সেন্টার।

এই উদ্যোগ ভারতে আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত ফুটবল দর্শন, আন্তর্জাতিক কোচিং দক্ষতা এবং খেলোয়াড়দের উন্নয়নের সুযোগ এনে দেবে। এএফও ইন্টারন্যাশনাল হল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থনপুষ্ট একটা সরকারি খেলোয়াড় উন্নয়ন কর্মসূচি, যা আর্জেন্টিনার ফুটবলের প্রশিক্ষণ পদ্ধতি, মূল্যবোধ এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয়।

আমুজি স্পোর্টস এই আন্তর্জাতিক ফুটবল উন্নয়ন কর্মসূচিকে ভারতে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে। এই সংস্থাই সারা দেশে এর সম্প্রসারণের দায়িত্ব নেবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্থানীয় সহযোগী ক্লাবগুলির সঙ্গে যৌথভাবে ফুটবল স্কুল ও অ্যাকাডেমি গড়ে তোলা। সেখানে বিভিন্ন বয়সের ফুটবলাররা এএফএ ইন্টারন্যাশনালের প্রশিক্ষণপ্রাপ্ত কোচদের অধীনে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করে সুসংগঠিত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।

এই কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে নিবিড় প্রশিক্ষণ শিবির, ফুটবল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ে বিশেষ অভিজ্ঞতামূলক কর্মসূচি, অনূর্ধ্ব ১০, থেকে অনূর্ধ্ব ২০ বয়স বিভাগের আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং পেশাদার ফুটবলে এগিয়ে যাওয়ার বিভিন্ন সুযোগ। নির্ধারিত সরকারি কেন্দ্র এবং সহযোগী ক্লাবগুলিতে ট্রায়ালের মাধ্যমে প্রতিভাবান তরুণ ফুটবলারদের চিহ্নিত করা হবে। তাদের মধ্যে সম্ভাবনাময় ফুটবলাররা আর্জেন্টিনায় প্রশিক্ষণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের জন্য নির্বাচিত হওয়ার সুযোগ পাবে।

সেন্টার অফ এক্সেলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এএফএ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল উপস্থিত ছিল। দলের নেতৃত্বে ছিলেন সংস্থার কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার মেথডোলজি কো–অর্ডিনেটর এবং লোকাল মেথডোলজি লিড। তাঁরা ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের মাননীয় মন্ত্রী তাপস রায় এবং বিজেপি–র রাজ্য সাধারণ সম্পাদিক লকেট চ্যাটার্জি প্রমুখ। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির বোস, মেহতাব হোসেনের মতো প্রাক্তন ফুটবলাররা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!