Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৭, ২০২৬

বসিরহাটে শ্যুট আউট। গুলিবিদ্ধ বিজেপি কর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
বসিরহাটে শ্যুট আউট। গুলিবিদ্ধ বিজেপি কর্মী

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বসিরহাট। শুভেন্দু অধিকারির আপ্ত সহায়াক চন্দ্রনাথ রথ খুনের রাতেই বসিরহাট বিজেপি কর্মীর ওপর প্রাণঘাতী হামলা। দুস্কৃতীর গুলিতে গুরুতর জখম বিজেপির সক্রীয় কর্মী রোহিত রায়। বুধবার রাত ১০ নাগাদ দুস্কৃতীরা রাহুলের ওপর চড়াও হয়। তাকে কাছ থেকে গুলি করে। রাহুলের বুকে ২টি গুলি লেগেছে। তাঁকে স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। রাহুলের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট দক্ষিণ বিধানসভার বসিরহাট স্টেশন সংলগ্ন গোডাউন পাড়া  এলাকায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছিলেন রাহুল সহ কয়েকজন বিজেপি কর্মী। সেই সময় গোডাউন পাড়ার কয়েকজন দুস্কৃতী তাদের তাড়া করে গুলি চালায়। দুস্কৃতীরা  তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি এলাকার মানুষের। হাসপাতালে জখম অবস্থায় রাহুল যে জবানবন্দি দিয়েছেন তাতে তৃণমূল আশ্রিতদের কাজ বলেই  উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‌রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর দলের পতাকা লাগাচ্ছিলাম। সেই সময় ওরা এসে আমাকে লক্ষ করে গুলি চালায়।’‌ এই ঘটনায় এলাকার কুখ্যাত দুস্কৃতী ভোলা, বুদ্ধ, জয়নুল, বড়, সন্টু, উজ্জ্বলের নাম জানা গেছে। উল্লেখ্য বসিরহাট দক্ষিণে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র জয়ী হয়েছেন। দুস্কৃতীরা নবনির্বাচিত বিধায়কের ঘনিষ্ট বলে বিজেপি দাবি করেছে। খবর পেয়েই রাহুলকে দেখতে বসিরহাট জেলা হাসপাতালে ছুটে যান বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য। তিনি বলেন, ‘‌তৃণমূলকে এখনই সংযত হতে হবে। না হলে বিজেপি কর্মীরা কিন্তু আর মার খাবে না। যারা রোহিতের ওপর প্রাণঘাতী হামলা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!