Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৫

বাইকের তেলের ট্যাঙ্কের তলায় ৩ কোটি টাকার সোনা পাচার করতে গিয়ে বিএসএফের হাতে গ্রেপ্তার পাচারকারি।

আরম্ভ ওয়েব ডেস্ক
বাইকের তেলের ট্যাঙ্কের তলায় ৩ কোটি টাকার সোনা পাচার করতে গিয়ে বিএসএফের হাতে গ্রেপ্তার পাচারকারি।

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে সোনা পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে গেল পাচারকারি। বিএসএফ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারির নাম সেলিম সর্দার। বানি উত্তর ২৪ পরগনার পদমভিলা গ্রামে। এর পেছনে একটি বড় পাচারচক্র রয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে বাইকের তেলের ট্যাঙ্কের তলায় বিশেষ কৌশলে রাখা ছিল সোনার বিস্কুটগুলি। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা পাকড়াও করে ওই পাচারকারিকে। তার কাছ থেকে উদ্ধার ৩ কোটি টাকার সোনার বিস্কুট। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বারত বাংলাদেশ সীমান্তে বিথারি সীমান্ত চৌকির কাছ থেকে শুক্রবার বিকেলে উদ্ধার হয় ২৫ টি সোনার বিস্কুট। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ২৫ টি সোনার বিস্কুটের ওজন ৩ কিলো ৪২০ গ্রাম। বাজার মূল্য প্রায় ২ কোটি ৯৫ লক্ষ ৯০ হাজার ১৮২ টাকা। ধৃত পাচারকারির নাম সালাম সর্দার। বাড়ি পদমভিলা গ্রামে। ১৫০০ টাকার বিনিময়ে ওই বিপুল অঙ্কের সোনার বিস্কুট সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। বাইকের তেলের ট্যাঙ্কের তলায় এমনভাবে সোনার বিস্কুট রাখাছিল বাইরে থেকে বোঝার কোন উপায় ছিল না। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সূত্র মারফৎ আগাম খবর পেয়ে অভিযান চালায়। বিএসএফের দক্ষিনবঙ্গ সীমান্তের মুখপাত্র, ডিআইজি এন কে পান্ডে বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রুখতে নজরদারি চালাচ্ছে। এদিন অভিযান চালিয়ে এক বাইক আরোহীকে জেরা করে তল্লাসী চালাতেই বাইকের তেলের ট্যাঙ্কের তলায় বিশেষ কৌশলে ২৫ টি সোনার বিস্কুট লুকিয়ে রাখা ছিল। বাইক ও সোনা বাজেয়াপ্ত করে ধৃত ব্যক্তি সহ সেগুলি শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!