Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৮, ২০২৩

শরিকি বিবাদ বেসামাল নেদারল্যাণ্ড। ১৮ মাসেই ভাঙন জোট সরকারে। শনিবার আনুষ্ঠানিক ইস্তফা ঘোষণা প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
শরিকি বিবাদ বেসামাল নেদারল্যাণ্ড। ১৮ মাসেই ভাঙন জোট সরকারে। শনিবার আনুষ্ঠানিক ইস্তফা ঘোষণা প্রধানমন্ত্রীর

শরণার্থী সমস্যার সমাধান নিয়ে শরিকি অন্তর্দ্বন্দ্বের জেরে ভেঙে পড়ল নেদারল্যাণ্ডসের জোট সরকার। শুক্রবার এ বিষয়ে আলোচনার পরই প্রধানমন্ত্রী মার্ক রুট স্পষ্ট জানিয়ে দেন, উদ্বাস্তুদের নিয়ে জোটসঙ্গীরা কোনো মতেই ঐক্যমত্যে আসতে পারছেন না । দেখা দিয়েছে প্রবল মতবিরোধ যা আর সামলানো সম্ভব হচ্ছে না। তাই সরকার টিঁকিয়ে রাখা আর সম্ভব হয়। খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন তিনি। আর সামনের নভেম্বরেই নির্বাচন, কিন্তু তার কয়েক মাস আগেই বিদায় নিল আঠারো মাসের মার্ক প্রশাসন।

সংবাদ সংস্থার খবর, শরণার্থীদের তাদের পরিবারের সঙ্গে দেখা করার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চেয়েছিলেন মার্ক রুট। সম্প্রতি, তিনি বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মাত্র ২০০ জনই প্রত্যেক মাসে তাঁদের নিজেদের আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবে। বলা বাহুল্য, জোটসরকারের অপর দুই অঙ্গসঙ্গীর এ প্রস্তাব পছন্দ হয়নি। তারা এ ব্যাপারে তীব্র আপত্তি জানায়। তাদের মতে,  এতে দেশে উদ্বাস্তুদের প্রবেশ আরো কঠিন হয়ে  উঠবে। এমন প্রস্তাবকে কোনো মতেই মেনে নেওয়া যায় না।

প্রধানমন্ত্রীর নিজের দল পিপলস পার্টি ফর ফ্রিডম এণ্ড ডেমোক্র্যাসিতেও বিরুদ্ধে মত শোনা যায়। অন্তর্বিবাদে বিদীর্ণ জোট সমাধান সূত্রে পৌঁছাতে না পারলে তাঁর মেয়াদ আর বেশি দিন থাকে না। তাই সরকার ভাঙার পথে হাঁটা ছাড়া অন্য কোনো বিকল্প তাঁর কাছে  ছিল না। আর সেটাই করতে চান তিনি।  সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শনিবারই দেশের রাজার সঙ্গে দেখা করে সরকারিভাবে ইস্তফা দেবেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী । নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সেখানে কেয়ারটেকার হিসেবে সরকার চালিয়ে যাবেন।নেদারল্যান্ডের নির্বাচন কমিশনের  পক্ষ থেকে বলা  হয়েছে, সরকার পতনের  কারণে পুনর্নিবাচন করা হবে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে  নির্বাচন হতে পারে। আপাতত একটি ভারপ্রাপ্ত সরকার গঠন করা দরকার । সেই সরকারের রাশ অবশ্য মার্ক রুটের হাতে থাকছে।

নেদারল্যান্ডের ইতিহাসে সবথেকে  দীর্ঘ সময় ধরে  প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মার্ক রুট। ইউরোপের অন্যতম অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ  বলে পরিচিত মার্ক  ২০১০ সালে  প্রথমবার দেশ চালাবার সুযোগ পান।  চতুর্থবার যে  জোট সরকার  তৈরি হয়েছিল, তাতে  প্রথম থেকেই নানা সমস্যা ছিল। ২০২১ সালে ২৭১ দিন ধরে দর কষাকষির পর অবশেষে চার দল সহমত হয় এবং সরকার গঠন হয় ২০২২ সালের জানুয়ারি মাসে।  সেদিনই তিনি শপথ নেন।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!