Advertisement
  • দে । শ
  • মে ২৭, ২০২৫

পূর্বস্থলীতে নজরুলের পূর্ণাবয়ব মূর্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্বস্থলীতে নজরুলের পূর্ণাবয়ব মূর্তি

পূর্বস্থলী ১নং ব্লকের শ্রীরামপুর লোক লোকসংস্কৃতি চর্চা কেন্দ্রের সামনে বিদ্রোহী কবি নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তি বসানো হল। নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় নজরুলের মূর্তির আবরণ উন্মোচন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন নজরুলের পরিবারের সদস্য সোনালী কাজি, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল, গবেষক দেবাশিস নাগ-সহ বহু বিশিষ্ট। মন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে যখন কেউ কেউ সাম্প্রদায়িক ভেদাভেদ ও বিচ্ছিন্নতার ধুয়ো তুলে অসহনীয় পরিবেশ সৃষ্টি করছে, সেই সময়ে নজরুলের সৃষ্টি যত বেশি চর্চা করা হবে, ততই সমাজের মঙ্গল।’ মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষ্যে এদিন রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এছাড়া কাটোয়া মহকুমা ও তথ্য সংস্কৃতি দপ্তর শহরের সংহতি সভাগৃহে ও রবীন্দ্র পরিষদ রবীন্দ্র ভবনে নজরুলকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। কাটোয়া ও কালনা পুরসভার তরফেও নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!