Advertisement
  • দে । শ
  • মার্চ ৯, ২০২৬

গ্যাসের দাম বৃদ্ধিতে পূর্বস্থলীতে প্রতিবাদ মহিলাদের

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্যাসের দাম বৃদ্ধিতে পূর্বস্থলীতে প্রতিবাদ মহিলাদের

এক ধাক্কায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা। এর প্রতিবাদ জানিয়ে মিছিল ও সভা আয়োজিত হল পূর্বস্থলীতে। সভায় মহিলাদের ভিড় ছিল নজরকাড়া। সভায় বক্তব্য পেশ করতে এসে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, ‘আমাদের রান্নাঘর সামলান মহিলারা। তাই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মহিলারাই রাস্তায় নেমেছেন।’

মন্ত্রী বললেন, ‘বিজেপি বারবারই প্রমাণ করে চলেছে যে, তারা জনবিরোধী। গ্যাসের দাম বাড়িয়ে ফের তারা সেটাই মানুষের চোখে আঙুল দিয়ে দেখাল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জিতো আগেই বলেছেন। ভোটের প্রচারে আমরা মানুষকে বলব।’

ক্ষোভে শামিল বহু গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটারও। কারণ গ্যাস বুকিংয়ের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ২১ দিনের আগে নতুন গ্যাস বুক করা যাবে না। জোগানে টান পড়ায় সিলিন্ডার সরবরাহেও ঘাটতি দেখা যাচ্ছে। এতে স্কুল বা অঙ্গনওয়ারি কেন্দ্রে মিড-ডে মিলও ধাক্কা খাওয়ার শঙ্কা। পূর্ব বর্ধমান জেলায় গ্যাস সিলিন্ডার আসে পানাগড় থেকে। যুদ্ধের আতঙ্কে বুকিং বেড়েছে। বিশ্বনাথ দেবনাথ নামে পূর্বস্থলীর পারুলিয়ার এক ডিস্ট্রিবিউটার হিসেব দিলেন, ‘রোজ ৬০০-র কাছাকাছি সিলিন্ডার বুক হচ্ছে। পাচ্ছি মাত্র ৩৪২টা। ৬০টি স্কুলকে সিলিন্ডার দিতে হয়।’ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই দিকেই তাকিয়ে সকলে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!