- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২, ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যান শ্রেয়স আয়ার দলের নেতৃত্বে, সহঅধিনায়ক তিলক ভার্মা। ঘরোয়া ক্রিকেটে আলোড়ন সৃষ্টিকারী বৈভব সূর্যবংশীকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শর্তসাপেক্ষে দলে ফেরানো হয়েছে যশপ্রীত বুমরাকেও। সিরিজটি আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর ইনিংস ওপেন করার সম্ভাবনা রয়েছে। নির্বাচকরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকেও দলে রেখেছেন। ঈশান কিষাণ ও তিনি উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন। এছাড়াও, অলরাউন্ডার শিবম দুবে ও অক্ষর প্যাটেলের পাশাপাশি স্পিন জুটি বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইও নির্বাচিত হয়েছেন। তবে রিঙ্কু সিংয়ের দলে জায়গা হয়নি।
সবথেকে অবাক করার বিষয়, পুরো ফিট না হওয়া সত্ত্বেও ১৫ সদস্যের দলে চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। ফিটনেস ছাড়পত্র পাওয়ার পরেই সিরিজে তাদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই চারজন ক্রিকেটার হলেন জোরে বোলার যশপ্রীত বুমরা, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি, স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং ফাস্ট বোলার হর্ষিত রানা। এই চারজন খেলোয়াড়ই বর্তমানে চোটের সঙ্গে লড়াই করছেন। তাই তাঁদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে নেওয়া হবে।
ঘোষিত ভারতীয় দল:
শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা।
তিনটি ম্যাচই দিল্লিতে অনুষ্ঠিত হবে। সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর প্রথম টি২০ ম্যাচ দিয়ে । এরপর ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১৭ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের আয়োজক আফগানিস্তান, অর্থাৎ ভারত তাদের নিজেদের মাঠে সফরকারী দল হিসেবে খেলবে।
❤ Support Us








