Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৫, ২০২৬

প্রতিশ্রুতি রক্ষা করেনি পদ্ম শিবির, নিরাপত্তা চেয়ে বিশ্ব দরবারে আবেদন কাশ্মীরি পণ্ডিতদের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতিশ্রুতি রক্ষা করেনি পদ্ম শিবির, নিরাপত্তা চেয়ে বিশ্ব দরবারে আবেদন কাশ্মীরি পণ্ডিতদের

কাশ্মীরি পণ্ডিতরা মোদি সরকারের ১২ বছরের প্রতিশ্রুতির পরও নিরাপত্তা পাচ্ছেন না। ক্ষমতায় আসার আগে বিশ্ব দরবারে কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু ক্ষমতায় আসার পর গালভরা ভাষণ ছাড়া বিশেষ কোনো কার্যক্রম হয়নি।

নয়ের দশকের আতঙ্ক ফের উপত্যকায় ফিরেছে। সম্প্রতি কাশ্মীরের বিভিন্ন এলাকায় কাশ্মীরি পণ্ডিতদের হত্যার হুমকি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। এই পরিস্থিতিতে অসহায় কাশ্মীরি হিন্দুরা নিরাপত্তা চেয়ে রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে আবেদন জানিয়েছে।

১৯৯০-এর শুরুতে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়ন শুরু হয়। বহু পণ্ডিত খুন হন এবং অনেককে প্রাণের ভয়ে ঘরবাড়ি ছেড়ে দেশের অন্যান্য অঞ্চলে চলে যেতে হয়। বর্তমানে উপত্যকায় থেকে যাঁরা বেঁচে আছেন, তাঁদের প্রতিনিধিত্ব করছে কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি (কেপিএসএস)। তারা অভিযোগ করছে, উপত্যকায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিভিন্ন এলাকায় এই ধরনের হুমকিপূর্ণ পোস্টার দেওয়া হচ্ছে।

কেপিএসএস জানিয়েছে, পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) কাশ্মীরি হিন্দুদের হত্যার হুমকি দিচ্ছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই সন্ত্রাসীরা ভারতের সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করতে সাহস পাচ্ছে না, তাই নিরস্ত্র সংখ্যালঘুদের উপর মানসিক চাপ বাড়ানো হচ্ছে।

এই পরিস্থিতিতে কেপিএসএস মোদি সরকারের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে রাষ্ট্রসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলির হস্তক্ষেপ চেয়েছে। পাশাপাশি, তারা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত পদক্ষেপেরও অনুরোধ করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!