- দিন-দুনিয়া দে । শ
- জুলাই ১৯, ২০২২
মুস্তাফিজুর রহমান এবার দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত
প্যারিস থেকে রাষ্ট্রপূঞ্জ, সর্বত্র উজ্জ্বল তাঁর সাফল্য
ভারত বাংলাদেশের সোনালী সম্পর্ককে আরও উজ্জ্বল, আরও মজবুত করে তুলতে, অভিজ্ঞ আর দক্ষ কূটনীতিক মোঃ মুসতাফিজুর রাহমানকে দিল্লিতে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক।আশা করা হচ্ছে, দিনকয়েকের মধ্যে, মুহম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হবেন তিনি। মুসতাফিজুর রাহমানের চাকরিজীবন নানারকম সাফল্যে সমৃদ্ধ, ক্যারিয়ার ডিপ্লোম্যাট। নিউইয়র্ক, জেনেভা, প্যারিস, কলকাতা ও সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব সামলেছেন। মিষ্টভাষী আর দৃঢ়চেতা। নানা বিষয়ে আগ্রহী। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিস্তৃত, অগাধ তাঁর অভ্যাগম। গত কয়েকবছর জুড়ে রাষ্ট্রপূঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আর সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে তাঁর ব্যক্তিপ্রতিভার অভিমুখ সুপ্রতিষ্ঠিত। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের প্রাক্তনী জনাব রাহমানের শুধু চিকিৎসাশাস্ত্রে তাঁর লেখাপড়া সীমাবদ্ধ রাখেননি।ছড়িয়ে দিয়েছেন নানা ক্ষেত্রে।লন্ডন ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক আইন নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং প্যারিসের আন্তর্জাতিক ইন্সটিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রশাসন বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় আলোকিত তাঁর বহুমাত্রিকতা।ব্যক্তি বিশেষের ইচ্ছাই যে তাঁকে ক্রমাগত উত্তরণের পথে নিয়ে যায়, এর অন্যতম নজির জনাব মুস্তাফিজুর রাহমানের নিষ্ঠা, বহুমুখিতা আর বিশ্ব রাজনীতির ধারাবাহিকতা সম্পর্কে প্রগাঢ় সচেতনতা।
❤ Support Us





