Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার্স, নয়া শিখর স্পর্শ মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার্স, নয়া শিখর স্পর্শ মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনস্টাগ্রামে ১০ কোটিরও বেশি ফলোয়ার্স ছুঁয়ে এক নতুন নজির গড়েছেন। বিশ্বের বিখ্যাত রাজনৈতিক ও রাষ্ট্রনেতাদের মধ্যে তিনিই প্রথম, যাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১০ কোটি অতিক্রম করল। বাকি পাঁচটি রাষ্টের নেতাদের সম্মিলিত অনুসারীর সংখ্যা এক করলেও তা ভারতের প্রধানমন্ত্রীর অনুসারীর সংখ্যাকে অতিক্রম করতে পারেনি।  বৃহস্পতিবার এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন নরেন্দ্র মোদি ।

২০১৪ সালে এনডিএ-কে নেতৃত্ব দিয়ে ৩৩৬টি আসনে জয়লাভ করে ভারতের প্রধানমন্ত্রীর পদে আসীন হন নরেন্দ্র দামোদর দাস মোদি। একই বছর তিনি ইনস্টাগ্রামে যোগ দেন। তারপর থেকে ধারাবাহিকভাবে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। বর্তমানে তাঁর ফলোয়ার্স সংখ্যা ১০ কোটিরও বেশি, যা অনেক বিশ্বনেতার তুলনায় বহুগুণ এগিয়ে ।

বিশ্বনেতাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স :

  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: ৪ কোটি ৩২ লক্ষ
    ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো: দেড় কোটি
    ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইন্যাসিও লুলা দা সিলভা: ১ কোটি ৪৪ লক্ষ
    তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোগান: ১ কোটি ১৬ লক্ষ
    আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই: ৬৪ লক্ষ

উল্লেখযোগ্য বিষয় হলো, এই পাঁচ বিশ্বনেতার মোট ইনস্টাগ্রাম ফলোয়ার্সের সংখ্যাও একত্রে নরেন্দ্র নরেন্দ্র মোদির ফলোয়ার্সের চেয়ে কম ।
ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও ফলোয়ার্সের নিরিখে মোদি অনেকটাই এগিয়ে। তাঁর পরেই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাঁর ১ কোটি ৬১ লক্ষ ফলোয়ার্স। কংগ্রেস নেতা রাহুল গান্ধির ফলোয়ার্স ১ কোটি ২৬ লক্ষ ।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ইনস্টাগ্রাম ফলোয়ার্স ৪ লক্ষ ৯২ হাজার, যা তুলনামূলকভাবে অনেক কম।
শুধু সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তায় নয়, গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন নরেন্দ্র মোদি। পরিসংখ্যান সংস্থা Statista-র তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদির গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ৭০ শতাংশ ।

দ্বিতীয় স্থানে রয়েছেন জাপানের রাজনীতিক সানাই তাকাইচি, ৬৩ শতাংশ এবং তৃতীয় স্থানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, ৬০ শতাংশ। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ৪৩ শতাংশ রেটিং নিয়ে তালিকার একাদশ স্থানে রয়েছেন ।

সব মিলিয়ে, ইনস্টাগ্রাম জনপ্রিয়তা থেকে শুরু করে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা—দুই ক্ষেত্রেই বর্তমানে বিশ্বনেতাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি ।

ডিজিটাল ইন্ডিয়া-র প্রচারে নরেন্দ্র মোদির বক্তব্য দেশের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি শোনা যায়। তবে কি সেই ডিজিটাল ইন্ডিয়া-র প্রচারকে সারা বিশ্বের দরবারে তুলে ধরছেন নরেন্দ্র মোদি ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!