Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২০, ২০২৩

সংসদের বাদল অধিবেশন : মণিপুর ইস্যুতে সংসদের উভয় কক্ষ দুপুর ২টা পর্যন্ত মুলতবি

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদের বাদল অধিবেশন : মণিপুর ইস্যুতে সংসদের উভয় কক্ষ দুপুর ২টা পর্যন্ত মুলতবি

মণিপুর পরিস্থিতি নিয়ে সংসদে 267- বিধির অধীনে সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়ে সংসদ সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে রাজ্যসভা ২ টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। মণিপুর থেকে ভাইরাল ভিডিও প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ও রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈ বলেছেন, “মন্তব্য করার কিছু নেই। এটা খুবই দুঃখজনক, অবশ্যই, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘঠনা।” একই ইস্যুতে লোকসভায় আজ দেখা ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে।

এদিন সংসদের বাদল অধিবেশনে মণিপুরের জাতি হিংসা নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। এই নিয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন মনিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন। বলেন মণিপুর নিয়ে রাজ্যসভায় আলোচনা করতে দিতে হবে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের তীব্র বাদানুবাদ হয়। বিরোধীদের তরফে সংসদের উভয় কক্ষেই মনিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করতে থেকেন বিরোধীরা। সংসদে শাসক দলের কেউ কেউ মণিপুর ইস্যু নিয়ে সরব হন।

এদিকে মণিপুরের এই বর্বরোচিত ঘটনায় দিল্লির যন্তরমন্তরে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সংসদের ভেতরে ও বাইরে বিরোধীরা মণিপুরে দুই মহিলার ওপর বর্বরোচিত অত্যাচারের জন্য প্রতিবাদ করছে। তৃণমূলের তরফে টুইট করে মণিপুরের এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে বিজেপির তরফে সাংসদ ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেছেন, “সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্হাদ যোশী ইতিমধ্যেই মণিপুর নিয়ে সংসদে আলোচনা হবে বলে জানিয়েছেন।”

সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে, ২০ জুলাই, বিরোধী দলগুলি মণিপুর সহিংসতা, রেলওয়ে নিরাপত্তা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ভারত-চীন সীমান্তের অবস্থা, এবং বাণিজ্য ভারসাম্যের মতো বিষয়গুলি সংসদে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। প্রথাগত সর্বদলীয় বৈঠকে ৩৪টি দল এবং ৪৪ জন নেতা উপস্থিত ছিলেন। বুধবার এই বৈঠক হয়েছিল। বৈঠকের লক্ষ্য ছিল একটি মসৃন পরিবেশে সংসদের বাদল অধিবেশন নিশ্চিত করা, তবে অধিবেশন শুরুর পরই মণিপুর ইস্যুতে সংসদের উভয় কক্ষের অধিবেশন মুলতুবি হয়ে যায় দেখা ২টো পর্যন্ত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!