Advertisement
  • দিন-দুনিয়া প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৮, ২০২২

সৌদি আইনের সংস্কারের দাবিতে টুইট। অভিযোগ, বেলাগাম মন্তব্যে উসকানি। ৩৪ বছরের কারাদণ্ড অধ্যাপিকাকে।

সালমা আল-শিহারকে ৩৪ বছরের দীর্ঘমেয়াদি কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত।

আরম্ভ ওয়েব ডেস্ক
সৌদি আইনের সংস্কারের দাবিতে টুইট। অভিযোগ, বেলাগাম মন্তব্যে উসকানি। ৩৪ বছরের কারাদণ্ড অধ্যাপিকাকে।

চিত্র সংগৃহীত

পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের আরব-অনারব দেশগুলিতে মহিলাদের মৌলিক অধিকারের ওপর লাগাতার রাষ্ট্রীয় হস্তক্ষেপ অব্যাহত। সৌদি আরবে মেয়েদের অনেকেই রক্তচক্ষুর তোয়াক্কা না করে প্রকাশ্যে তাঁদের মতামত ব্যক্ত করছেন যেমন, তেমনি রক্ষনশীলতার বিরুদ্ধে আওয়াজ করলেই দেশান্তরীত অথবা কারাদন্ডে দন্ডিত হতে হচ্ছে।
লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সৌদি নাগরিক সালমা আল-শিহারকে ৩৪ বছরের দীর্ঘমেয়াদি কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। তাঁর এই দীর্ঘ মেয়াদি দন্ডের তীব্র নিন্দা করেছে লিডস বিশ্ববিদ্যালয়।

সালমা আল শিহাব-এর বয়স ৩৪। দুই সন্তানের জননী। লিডস বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি এর গবেষক। যুক্ত্রাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন ২০২১ সালে তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়। সালমার বিরুদ্ধে অভিযোগ, তিনি সৌদি কানুনের সংস্কার এবং মানবাধিকারকর্মীদের মুক্তির দাবিতে টুইটার উস্কানিমূলক মন্তব্য করেছেন। সন্ত্রাস বিরোধী ট্রাইবুনালের রায়-এ বলা হয়েছে, সালমা বিদ্রোহীদের মদত যুগিয়েছেন। সামাজিক স্থিতি নষ্ট করতে মিথ্যা গুজব ছড়িয়েছেন।

সালমা, সুন্নি শাসিত সৌদি আরবের শিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য। ইনস্টগ্রামে তিনি বলেছেন, তিনি পেশায় মেডিকেল প্রশিক্ষক। লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষক আর রিয়াধের প্রিন্সেস নৌওয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন ‘অলকাস্ট’ বলেছে, প্রথমে সলামাকে ৬ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল ৯ আগাস্ট অ্যাপিল আদালত তাঁর কারাদন্ডের মেয়াদ বাড়িয়ে ৩৪ বছর করেছে। এই সময় সীমার মধ্যে তাঁর দেশ বিদেশে সফরের ওপরও আরোপ করা হয়েছে।

বুধবার লিডস বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সালমার দীর্ঘমেয়াদি কারাদন্ডের নিন্দা করে বলেছেন, আমরা ক্ষুব্ধ। সালমা আর তাঁর পরিবারের পাশে আছি। তাঁর মুক্তির জন্য কী করা যায়, ভেবে দেখছি। মার্কিন বিদেশ দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, সালমা শিহাব-এর দন্ডের বিষয়টি খতিয়ে দেখছি। মেয়েদের আধিকার রক্ষার প্রবক্তাদের বাক স্বাধীনতাকে অপরাধ হিসেবে গন্য করা উচিত নয়। সৌদি সরকার বিষয়টি নিয়ে এ পর্যন্ত কোনও মন্তব্য করেনি। বিষয়টিকে ঘিরে আন্তর্জাতিক চাও বাড়তে পারে।


❤ Support Us
error: Content is protected !!