- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৩১, ২০২২
টু ফিঙ্গার টেস্ট অবৈধ এবং অমানবিক, অবিলম্বে এই পদ্ধতি বন্ধের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত
ধর্ষণের প্রমাণে টু ফিঙ্গার টেস্ট অবৈধ এবং অমানবিক, অবিলম্বে এই পদ্ধতি বন্ধের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত । অবিলম্বে দেশের সব জায়গায় এই প্রথা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ বলেন , ধর্ষণের প্রমাণ পেতে টু ফিঙ্গার টেস্ট একজন মহিলার মর্যাদা এবং গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে । এটি দুর্ভাগ্যজনক যে আজও এই প্রথা চালু আছে । এই পদ্ধতি নারীর মর্যাদার উপর আঘাত আনে । সোমবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চ ঝাড়খণ্ড হাইকোর্টের একটি ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের বেকসুর মুক্তির সিদ্ধান্তকে খারিজ করে বলেন, নিম্ন আদালতের সিদ্ধান্তকে বহাল রেখে শীর্ষ আদালত ধর্ষণের প্রমাণ পেতে ‘টু ফিঙ্গার টেস্ট’ বন্ধের নির্দেশ দিয়েছে । পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই বেঞ্চের তরফে বলা হয়েছে ধর্ষণ প্রমাণে এরপর দেশের কোথাও ‘টু ফিঙ্গার টেস্ট’ করা হলে, তাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে । প্রথা বন্ধে কেন্দ্র ও সব রাজ্যের স্বাস্থ্য সচিবদেরও সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের পাঠ্যক্রম থেকেও টু-ফিঙ্গার টেস্টকে সরানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
❤ Support Us






