Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৭, ২০২৩

বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের জাখান। প্রকৃতির রুদ্ররোষ যোশীমঠেও

আরম্ভ ওয়েব ডেস্ক
বৃষ্টি ও ভূমিধসে  বিপর্যস্ত উত্তরাখণ্ডের জাখান। প্রকৃতির রুদ্ররোষ যোশীমঠেও

প্রাকৃতিক বিপর্যয় থেকে কিছুতেই রেহাই পাচ্ছেন না উত্তরাখণ্ড। সংবাদ সংস্থার খবর, প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে সম্পূর্ণ ভাবে বিপর্‍যস্ত লাঙ্ঘা রোড সংলগ্ন এলাকায় অবস্থিত জাখান গ্রাম। দেরাদুন থেকে যার দুরত্ব মাত্র ৫০ কিমি। ঋষিকেশে গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বহু এলাকায় এখনো জল জমে রয়েছে। ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি। বর্ষা শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। নিরুদ্দেশ ১৯। ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৫০ কোটি টাকা।

প্রশাসনিক সূত্রে খবর, উপদ্রুত এলাকায় পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। উপস্থিত জেলা ও মহকুমার পুলিশকর্তারা। জানা গেছে বিপদাপন্ন গ্রামবাসীদের আপাতত নিকটবর্তী সরকারি বিদ্যালইয়ে এনে রাখা হয়েছে। তাঁদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর ব্যবস্থাও সেখানে করা হয়েছে। জাখান গ্রামটি আয়তনে খুবই ছোটো। পার্বত্য উপত্যকায় অবস্থিত । ১৫টি পরিবার এখানে রয়েছে মাত্র । উদ্ধারকারীদের অনুমান, বিপর্যয়ের কবলে পড়ে অনেকেই নিখোঁজ রয়েছেন। তাঁদের অনুসন্ধানের প্রচেষ্টা চলছে। জীবনহানির কোনো খবর এখনো পাওয়া যায়নি। যেকোনো সময়েই আরো কোনো বড় বিপর্যয় নেমে আসতে পারে। সেকারণে গ্রামবাসীদের সাবধানে থাকতে বলা হয়েছে।

চামোলি জেলার যোশীমঠ সংলগ্ন এলাকাতেও প্রকৃতির রুদ্ররোষ। ছয় মাস আগেই এখানে ঘটে গেছে সবথেকে বড়ো ভূমিধসের ঘটনা। সে আতঙ্কের রেশ এখনো তাড়া করে বেড়ায় স্থানীয়দের। তারই মাঝে আবার অনুরূপ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন বদ্রীনাথ হাইওয়ে সংলগ্ন হেলাং গ্রাম। সেখানে অলকানন্দা তীরস্থ একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়েছে। ধংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে এই আশঙ্কা নিয়েই শুরু হয় উদ্ধারকার্য। ইতিমধ্যে, বিপর্যয় মোকাবিলাকারী বাহিনীর সদস্যরা ৩ জনকে বের করে এনেছেন। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো চার জন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রত্যেকেই সেখানে বাড়ি তৈরির কাজে যুক্ত ছিলেন। বলাবাহুল্য, হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের অবস্থাও আলাদা কিছু নয়। সেখানেও চলেছে প্রকৃতির ধ্বংসযজ্ঞ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন  সাধারণ বাসিন্দারা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!