- দে । শ বৈষয়িক
- জুলাই ১৩, ২০২৩
অবলম্বন কৃত্রিম বুদ্ধিমত্তা , সূচনা মাস্কের নতুন কোম্পানির। লক্ষ্য বিশ্ব বৈচিত্র্যের অনুসন্ধান
প্রযুক্তির জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সাড়া ফেলে দিয়েছে। নতুন এ উদ্ভাবনকে নিয়ে যেমন অনেক আগ্রহ আশা -আকাঙ্খা রয়েছে, আশঙ্কাও কোনো অংশে কম নেই। এই দোলাচলের মাঝেই নতুন এআই কোম্পানি খুললেন টুইটারের কর্ণধার এলন মাস্ক। বাজার বিশেষজ্ঞদের ধারণা, স্যাম অল্টম্যানের সংস্থাকে টেকা দিতেই এমন উদ্যোগ গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন ধনকুবের। বলা বাহুল্য একসময় স্যামের সংস্থার সহ প্রতিষ্ঠাতা ছিলেন। এখন নিজের সংস্থা এক্স এআই শুরু করলেন মাস্ক। আগামীকাল এ নিয়ে টুই টারে আলোচনার আয়োজন করা হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এক্স কোর্প কোম্পানির থেকে আলাদা সত্ত্বা নিয়ে তৈরি হয়েছে এক্সএআই সংস্থা। এলন মাস্কের নতুন কোম্পানি এক্স (ট্যুইটার), টেসলা এবং অন্যান্য কোম্পানির সঙ্গে একসঙ্গে নিজেরদের উন্নতি করার জন্য কাজ করবে। এক্ষেত্রে বলা দরকার, চলতি বছর ২০২৩ সালে এলন মাস্ক-ই তৈরি করেছিলেন এক্স কোর্প কোম্পানিটি। আমেরিকান টেকনোলজি কোম্পানিটি যা ট্যুইটার আইএনসি-র সাফল্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এলন মাস্ক জানিয়েছেন নতুন সংস্থার লক্ষ্য হবে বিশ্বের বৈচিত্র্যকে ভালো করে জানা। অ্যালফাবেট অধিকৃত গুগল, মাইক্রোসফট এবং ওপেন এআই- এর ইঞ্জিনিয়াদের টিম কাজ করছে এলন মাস্কের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিতে রয়েছেন বলে জানা গিয়েছে। মাস্কের ঘোষণা ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন শুরু হয়েছে। অনেকেই অপেক্ষা করে রয়েছেন মাস্কের নতুন উদ্ভাবনের জন্য।
❤ Support Us








