- দে । শ
- ফেব্রুয়ারি ২৪, ২০২৫
২৬ এর নির্বাচনে দলীয় কৃষক সংগঠনকে বাড়তি গুরুত্ব, জেলায় কৃষক সম্মেলনের আহ্বান তৃণমূলের
আগামীদিনে কৃষকদের মধ্যে থেকেই সৎ, নিষ্ঠাবান, অনুগত কর্মী তেরি করতে হবে। এবং তারাই হবেন তৃণমূলের শক্তি। রবিবার, কিষান ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির বসিরহাট সাংগঠনিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লক থেকে ৩৩০০ প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। তার মধ্যে সন্দেশখালির ২ ব্লক থেকে সব থেকে বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। এদিন সম্মেলনে প্রতিনিধিদের হাতে বীজ ধান, কৃষি সরঞ্জাম তুলে দেওয়া হয়। কৃষকরা তাঁদের উৎপাদিত সবজি প্রদর্শন করেন। জৈব সারের ব্যবহারে উৎসাহিত করা হয় সম্মেলন মঞ্চ থেকে।
দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বসিরহাট জেলা কৃষক ও খেতমজুর কমিটির সভাপতি তরিকুল আলম বাপি সহ বসিরহাট সাংগঠনিক জেলার সব বিধায়ক, আইএনটিটিইউসির জেলা সভাপতি কৌশিক দত্ত, দলের জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি প্রমুখ। হাড়ায়ার বাসাবাটি গ্রামে কৃষক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি বলেন, ‘সিঙ্গুর ,নন্দীগ্রামে রক্তক্ষয়ী কৃষক আন্দোলন থেকেই বাংলায় তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর আসনে বসার পরে কৃষকদের তাই প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিয়েছন।’ তিনি বলেন, ‘কৃষকদর কথা একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী ভাবেন। দেশের আর কোন রাজ্যে কৃষক সমস্যা নিরসনে সরকারের পরিকল্পনা নেই।’ পূর্ণন্দু বলেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও বাংলার কৃষকরা বড়ো ভূমিকা নেবেন। দলের কৃষক সংগঠনে জেলায় জেলায় কৃষকদের নিয়ে সম্মেলন প্রায় শেষের পথে। এই প্রতিনিধি সমাবেশ বসিরহাট জেলার কৃষক সংগঠনের শক্তিকে প্রমাণ করে।’ তিনি বলেন, ‘সংগঠনকে আরও মজবুত করতে কৃষকদের মধ্যে থেকে নিষ্ঠাবান কর্মী তৈরি করতে চায় তৃণমূলের কৃষক সংগঠন।’ মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে কৃষকদের জন্য যে সব প্রকল্প মমতা ব্যানার্জি করেছেন তা আর কোথাও হয় নি। বিজেপি শাসিত রাজ্যে তো কৃষকরা আজও বঞ্চিত। দিল্লীতে কৃষক আন্দোলনতে দমন করতে বিজেপি স্বৈরাচারি পদক্ষেপ নিয়েছে।’ সংগঠনের জেলা সভাপতি তরিকুল আলম বাপি বলেন, ‘ব্লকের নিষ্ঠাবান কর্মীদের নিয়ে টিম তৈরি করে কৃষকদের মাঝে গিয়ে তাদের সমস্যার কথা শোনা হবে। তবে এব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নেওয়া হবে। মমতা ব্যানার্জির প্রকল্প নিয়ে লাগাতার প্রচার চলবে গ্রামে গ্রামে। বিজেপি কৃষক, খেতমজুর, শ্রমজীবী মানুষের কথা ভাবে না।’
❤ Support Us






