Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৮, ২০২৫

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে হেনস্তা, দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূলের মহিলা ব্রিগেড

আরম্ভ ওয়েব ডেস্ক
অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে হেনস্তা, দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূলের মহিলা ব্রিগেড

বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা করবার সময়, বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, খড়গপুরের ঘটনার পর থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ ধারাবাহিকভাবে মহিলাদের অপমান করছেন– দুটি বিষয়ে প্রতিবাদ জানাতে  রাম-বাম তত্ত্ব টেনে পথে তৃণমুলে কংগ্রেসের মহিলা ব্রিগেড।  শুক্রবার কলকাতা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সুবোধ মল্লিক স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল। তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘রাম-বামের অসভ্যতা মানছি না।’ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, স্মিতা বক্সী সহ অনান্য নেতারা। এছাড়াও খড়গপুরে দিলীপ ঘোষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া ২ মহিলাও মিছিলে অংশগ্রহণ করেছেন।

ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হলে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃনমূল নেতৃত্বরা বলেন, বাংলার মানুষ মহিলাদের অপমান কখনো সহ্য করে নি, আগামিতেও করবে না। চন্দিমা ভট্টাচার্য বলেছেন, ‘দিলীপ ঘোষ একের পর এক মহিলাদের উদ্দেশে কুরুচিকর আক্রমণ করছেন, আমরা তার তীব্র নিন্দা করছি।  পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডের বক্তৃতার সময় পরিকল্পিতভাবে যারা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ জারি থাকবে।’ শশি পাঁজা বলেছেন, ‘অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন কিছু লোক পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করে। তাঁরা প্রশ্ন-উত্তর পর্বেও প্রশ্ন করতে পারতেন। কিন্তু তাহলে তাঁদের উদ্দেশ্য সফল হত না। তাঁদের লক্ষ্য প্রশ্ন করা নয়, মমতা বান্যার্জিকে অপমান করা। ওখানে দিদি নারী ও শিশুর ক্ষমতায়ন নিয়ে কথা বলছিলেন, সেখানেই তাঁকে হেনস্থা হতে হলো, লন্ডন হোক বা বাংলা, মহিলাদের অপমান মানুষ কখনো মেনে নেবে না।’ মিছিল শেষে তৃনমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে জনতার আদালতে প্রতীকি মামলা তোলা হয়, তৃণমূলের দাবি — এর জবাব বিজেপিকে বাংলার মানুষই দেবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!