- এই মুহূর্তে
- আগস্ট ১৩, ২০২২
মহিলাদের সামাজিক অধিকারের মিছিলে চলল তালিবানি গুলি!
তালিবান সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে, কাবুলের রাজপথে মহিলারা।
চিত্র সংগৃহিত
১৫ আগস্ট বছরপূর্তি তালিবান সরকারের। আফগানিস্থানে ক্ষমতা বদলের পর থেকেই শাসন ও সমাজ ব্যবস্থায় এসেছে বিস্তর পরিবর্তন। খর্ব হয়েছে মহিলাদের অধিকার। নতুন প্রশাসকের বর্ষপূর্তির প্রাককালেই নিজেদের অধিকার ফিরে পেতে পথে নামলেন আফগান কন্যারা। এই প্রতিবাদের পাল্টায়, মিছিলকে ছত্রভঙ্গ করতে নিয়ন্ত্রণে শূন্যে গুলি চালালো তালিবান সরকার।
শুরু থেকেই তালিবানি ফতোয়ার বিরুদ্ধে সরব আফগান জনগণ। মহিলাদের শিক্ষা, সামাজিক অধিকারের প্রশ্নে বাড়বাড় মুখরিত হয়েছে কাবুলের আকাশ। পাশাপাশি পোশাক বিতর্কেও মুখ পুড়েছে সরকারের। তাই সরকার গঠনে একবছর পূর্তির ঠিক দিন কয়েক আগেই রাস্তায় নেমে প্রতিবাদ করলেন মেয়েরা। হাতে তাঁদের প্লাকার্ড, ব্যানার— ‘১৫ই আগস্ট কালো দিন’। জনবিক্ষোভ প্রতিহত করতে শূন্যে গুলি ছোড়ার পাশাপাশি বিক্ষভরত মহিলাদের উপর তালিবান পুলিশের অত্যাচারের অভিযোগও উঠেছে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেও নারীর অধিকার সুনিশ্চিত করার দাবিতে পথে নেমেছিলেন আফগান মহিলারা। প্রশ্ন তুলেছিলেন, আন্তর্জাতিক মহল, বিশেষত রাষ্ট্রপুঞ্জের নীরবতা নিয়ে।
একইভাবে এবছরও সরকারের প্রতিবাদী সরব হয়ে ওঠেন মহিলারা। স্লোগান ছোড়েন, বিচার চাই! বিচার চাই! কিন্তু তাঁরা ভয়ার্থ, এবারও হয়েত জুটবে কেবল হতাশা।
❤ Support Us







