Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২, ২০২৫

কেতুগ্রামে পুলিশের উপর হামলা, গ্রেফতার ১০

আরম্ভ ওয়েব ডেস্ক
কেতুগ্রামে পুলিশের উপর হামলা, গ্রেফতার ১০

কারণে-অকারণে পড়শিদের চমকানো, আগ্নেয়াস্ত্র বের করে হুমকি, শূন্যে গুলি ছুঁড়ে ভয় দেখানো-সহ নানান অভিযোগ রয়েছে বিএসএফের জওয়ান ফকরুদ্দিন মল্লিকের বিরুদ্ধে। ছুটিতে বাড়ি এলেই কয়েকজন সাঙ্গোপাঙ্গো নিয়ে এইসব করে বেড়াত কেতুগ্রামের মোড়গ্রাম বাগানেপাড়ার ওই বাসিন্দা। দিন দুয়েক আগে মাদ্রাসার পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ফকরুদ্দিনের সঙ্গে এলাকার বাসিন্দাদের গোলমাল বাধে। সেইসময় ফকরুদ্দিন শূন্যে গুলি ছোঁড়ে বলে অভিযোগ।

খবর পেয়ে হাজির হয় পুলিশ। গ্রেপ্তার করে ফকরুদ্দিনকে। গাড়িতে তোলার সময় হাজির হয় ফকরুদ্দিনের কয়েকজন অনুগামী। সঙ্গে ছিল কয়েকজন মহিলাও। লাঠি, রড, বাঁশ, ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে। মহিলাদের সামনে রেখে পুলিশের উপর হামলা চালানো ও মারধরের অভিযোগ ওঠে। কয়েকজন পুলিশকর্মী অল্পবিস্তর জখম হন। ফকরুদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সবমিলিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। বছর চারেক আগেও একটি গোলমালকে কেন্দ্র করে গুলি চালিয়ে গ্রামের এক বাসিন্দাকে খুন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেইসময় তাকে গ্রেফতার করে পুলিশ। জামিন পেয়ে চাকরিতে যোগও দেয় ফকরুদ্দিন। নতুন করে ফের গোলমাল পাকানোর ঘটনায় নাম জড়াল ফকরুদ্দিনের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!