Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৩, ২০২৫

রাজস্থানে পিকআপ ভ্যান–ট্রাকের সংঘর্ষে ৭ শিশুসহ ১১ জন তীর্থযাত্রী নিহত

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজস্থানে পিকআপ ভ্যান–ট্রাকের সংঘর্ষে ৭ শিশুসহ ১১ জন তীর্থযাত্রী নিহত

আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা রাজস্থানের দৌসায়। যার বলি ১১টি তাজা প্রাণ। বুধবার ভোরে রাজস্থানের দৌসা জেলায় তীর্থযাত্রী বোঝাই একটা পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে ৭ শিশু ও ৩ মহিলাসহ ১১ জন নিহত হয়েছেন। ১২ জন আহত। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তীর্থযাত্রীদের অধিকাংশই উত্তর প্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা।
রাজস্থানের দৌসা শহরের বাপি এলাকার কাছে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। ভোর সাড়ে ৩টে নাগাদ খাটুশ্যামজি মন্দির পরিদর্শন করে ভক্তরা বাড়ি ফিরছিলেন। সেই সময় দাঁড়িয়ে থাকা একটা ট্রেলারে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই তীর্থযাত্রী বোঝাই ওই পিকআপ ভ্যানের। পিকআপ ভ্যানের গতি এতটাই বেশি ছিল যে, গাড়িটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে এসে উদ্ধার কার্যে নেমে পড়ে। অ্যাম্বুলেন্স, পুলিশে দল এবং চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা শুরু করে। গুরুতরভাবে জখম হওয়া তীর্থযাত্রীদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে পাঠানো হয়। যাদের আঘাত বেশি গুরুতর নয়, তাদের দৌসা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌসার পুলিশ সুপার সাগর রানা দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, ‘‌খাটু শ্যাম মন্দির পরিদর্শন করে ফেরার সময় তীর্থযাত্রী বোঝাই একটা পিকআপ ভ্যানের দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। প্রায় ৭–৮ জনকে জয়পুরের এসএমএস হাসপাতালে রেফার করা হয়েছে। অধিকাংশ তীর্থযাত্রীই উত্তর প্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা।’‌ কদিন আগেই এই দৌসাতেই একটা গাড়ি ও ট্রেলারের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!