- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২২, ২০২৫
২০ বছরের প্রতীক্ষার অবসান। দাঁইহাটে ১৬টি প্রান্তিক পরিবারের দুয়ারে এবার বিদ্যুৎ
২০ বছরের অপেক্ষার অবসান। সৌজন্যে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির। কাটোয়ার দাঁইহাট শহরের ৫নং ওয়ার্ডের ফকিরবাগান গোপালনগর এলাকার দিন আনা দিন খাওয়া ১৬টি পরিবার ২০ বছর ধরে বিদ্যুৎ সংযোগ পাচ্ছিল না।
বিদ্যুৎ সংযোগের জন্য এলাকার দাঁইহাট গার্লস হাইস্কুলে আয়োজিত নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে যথাযথভাবে ফর্ম পূরণ করে আবেদন করে। জমা দেওয়া আবেদনের ভিত্তিতে তৃণমূল নিয়ন্ত্রিত দাঁইহাট পুরসভা ও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। তা ফলপ্রসূ হওয়ায় ১৬টি পরিবারই নয়া বিদ্যুৎ সংযোগ পেল।
দীর্ঘ অপেক্ষার পর বাড়িতে বিজলিবাতি জ্বলার আহ্লাদে আটখানা নুন আনতে পানতা ফুরনো পরিবারগুলির কর্তা বিরজু ভুক্ত, সুকুমার হালদার, বীরু বাগরা বলছিলেন, ‘এত তাড়াতাড়ি আমাদের আবেদনে সাড়া দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। ভাগ্যিস তিনি দুয়ারে সরকার ক্যাম্প করেছিলেন। তাই আমাদের ঘরে আলো জ্বলল।’ দাঁইহাটের পুরপ্রধান প্রদীপ রায়ের কথায়, ‘দুয়ারে সরকার যে কতখানি মুশকিল আসান হতে পারে ফকিরবাগানের ১৬টি দরিদ্র পরিবারের আবেদনের ৪ দিনের মাথায় বিদ্যুৎ সংযোগ তার জলজ্যান্ত উদাহরণ। দুয়ারে সরকার শিবিরের এই তৎপর ভূমিকায় আমি খুবই খুশি।’ উল্লেখ্য যে, এর আগে ওই পরিবারগুলিকে পুরসভার তরফে ‘হাউস ফর অল’ প্রজেক্টে মাথা গোঁজার ঠাঁই তৈরি করে দেওয়া হয়েছে।
❤ Support Us







