Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১০, ২০২২

গিনিতে আটক হওয়া নাবিকদের ফিরিয়ে আনার জন্য পরিবারের সরকারের কাছে কাতর আর্জি

আরম্ভ ওয়েব ডেস্ক
গিনিতে আটক হওয়া নাবিকদের ফিরিয়ে আনার জন্য পরিবারের সরকারের কাছে কাতর আর্জি

গিনি নৌবাহিনীর হাতে আটক ১৬ জন ভারতীয় নাবিকের পরিবারের সদস্যরা তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকারের কাজে আবেদন জানিয়েছে। পাশাপাশি নাবিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।
সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে গত ১২ই আগস্ট পশ্চিম আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনির নৌবাহিনী নরওয়ের জাহাজ এমটি হিরোইক ইডুনকে তাদের সীমায় আটক করে। জাহাজটির দায়িত্বে থাকা সমস্ত ক্রু সদস্যদেরও আটক করা হয়। এই ক্রু সদস্যদের মধ্যে ১৬ জন ভারতীয়। এরমধ্যে দুজন কোচির বাসিন্দা। একজন গুজরাটের ভদোদরার বাসিন্দা। ভদোদরার এই ক্রু–র নাম হর্ষবর্ধন সাভচে। তাঁর স্ত্রী স্নেহা সাভচে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‌নরওয়ের জাহাজ এমটি হিরোইক ইডুন মালপত্র লোড করার জন্য নাইজেরিয়ার বন্দরের দিকে যাচ্ছিল। তখন মাঝ সমুদ্রে গিনির নৌবাহিনী জাহাজটিকে আটক করে। তিনমাস ধরে আটক থাকা ক্রূ–রা খুব খারাপ অবস্থায় রয়েছেন। ঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে না। আটক অবস্থায় জাহাজ থেকে একটা ভিডিও পাঠিয়েছে।’‌ হর্ষবর্ধনের স্ত্রী ভারত সরকারের কাছে তাঁর স্বামীকে মুক্ত করে নিরাপদে দেশে ফিরে আসতে সাহায্য করার জন্য অনুরোধ করেছে।
আটক হওয়া একজন নাবিকের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, তাঁরা খুব খারাপ অবস্থাযর মধ্যে রয়েছে। ভিডিওতে একজন নাবিক বলেন, ‘‌তদন্ত চলাকালীন আমাদের একটি হোটেলে রাখা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরে আমাদের উপকূলে নিয়ে আসা হয়। তারপর আমাদের প্রধান কর্মকর্তা সানু জোসের কাছ থেকে আলাদা করে দিয়েছে। কিন্তু আমাদের কোনো হোটেলে নিয়ে যাওয়া হয়নি।’‌ নাবিকরা ভারত সরকারের কাছে তাঁদের বাঁচানোর আহ্বান জানিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!