Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৬

সোশ্যাল মিডিয়ার মন্তব্য ঘিরে বিবাদ, রাজধানীতে প্রাণ গেল একাদশ শ্রেণির পড়ুয়ার। গ্রেফতার ৬ কিশোর

আরম্ভ ওয়েব ডেস্ক
সোশ্যাল মিডিয়ার মন্তব্য ঘিরে বিবাদ, রাজধানীতে প্রাণ গেল একাদশ শ্রেণির পড়ুয়ার। গ্রেফতার ৬ কিশোর

পূর্ব দিল্লির যমুনা পার এলাকায় ফের রক্তক্ষয়ী হিংসার ঘটনা। ত্রিলোকপুরীতে নাবালকদের একটি দলের মারধরে প্রাণ গেল ১৭ বছরের এক কিশোরের। নিহত একাদশ শ্রেণির পড়ুয়া মোহিতত্রিলোকপুরীর ইন্দিরা ক্যাম্পের বাসিন্দা। ভয়াবহ এ ঘটনায়  জন নাবালককে আটক করেছে পুলিশ। লাগাতার হিংসার ঘটনায় ওই এলাকায় আতঙ্কের আবহ ছড়িয়েছে

পুলিশ সূত্রে জানা গিয়েছেসোমবারসন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাহাদুর শাস্ত্রী হাসপাতাল থেকে ময়ূর বিহার থানায় খবর আসে যে, এক কিশোরকে গুরুতর অবস্থায়অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে জিটিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ১টা ১৫ মিনিট নাগাদ মোহিতের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, মৃত কিশোরের সঙ্গে এলাকার এক নাবালকের আগে থেকেই বিবাদ ছিল। ঘটনার দিন সন্ধ্যায় ত্রিলোকপুরী এলাকায় নাবালকদের একটি দলের সঙ্গে মোহিতের কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে সে বচসা হিংসাত্মক রূপ নেয়। অভিযোগএকাধিক কিশোর মোহিতকে ঘিরে ধরে মারধর শুরু করে। তিনি মাটিতে পড়ে যাওয়ার পরও হামলা থামেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টায় এগিয়ে আসা আরেক যুবককেও আঘাত করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মারধরের জেরে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন মোহিত। পরে হাসপাতালে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর খবর পাওয়ার পর ময়ূর বিহার থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে চিকিৎসকদের চূড়ান্ত মতামত পেলে মামলার পরবর্তী কাজ শুরু হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছেসোশ্যাল মিডিয়ায় করা একটি মন্তব্যকে কেন্দ্র করেও উত্তেজনা তৈরি হয়েছিল। অভিযোগঅভিযুক্তদের একজনের প্রোফাইলে মোহিত মন্তব্য করেছিলেন, ‘তুমি আমার ছোট ভাইয়ের মতো।’ সে মন্তব্যে অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে ওঠে বলেই তদন্তকারীদের অনুমান। যদিও পুরো ঘটনায় অন্য কোনো নেপথ্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ডিসিপি অভিষেক ধানিয়া জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ঘটনায় জড়িত  কিশোরকেই আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে, আইনের মধ্যে থেকেই প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, লক্ষ্মী নগরে একই পরিবারের  সদস্যের খুন এবং ওয়েলকামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনার পর ত্রিলোকপুরীর এই মৃত্যু পূর্ব দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্যনাবালকদের মধ্যে বাড়তে থাকা হিংসাত্মক আচরণ সমাজের জন্য গভীর চিন্তার বিষয়। পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে এলাকাজুড়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!