- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৯, ২০২৫
বিপুল পরিমান জাল নোট উদ্ধার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থেকে। গ্রেপ্তার ২
বিপুল পরিমান জাল নোট উদ্ধার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থেকে। সন্দেশখালির ধামাখালিতে একটি বিলাসবহুল হোটেল থেকে থেকে আজ উদ্ধার হয়েছে প্রায় ১০ কোটি টাকার জাল নোট। তবে তার মধ্যে কিছু আসল ভারতীয় টাকাও আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে। যে হোটেল থেকে জাল নোট উদ্ধার হয়েছে সেটি ঘটনাচক্রে এলাকার একসময়ের দাপুটে তৃণমূল নেতা বর্তমানে যিনি জেলবন্দী সেই শেখ শাজাহানের হোটেল বলে জানা গেছে। ধামাখালি ফেরিঘাট পার হলেই সন্দেশখালি থানা। এপারেই হোটেল রয়্যালের ইসলা সুন্দরবনের ২০৬ নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে এই টাকা। ডিমের কার্টুনের ভেতরে এই বিপুল পরিমানে টাকা মজুত করে রাখা ছিল। উদ্ধার হওয়া অধিকাংশ টাকাই ৫০০ টাকার নোটের তাড়া। তবে তার অধিকাংশই নকল। অল্প কিছু আসল নোট নকল নোটের দু’দিকে ছিল বলে জানা গেছে। বিপুল পরিমান জাল নোট ইদানিং কালে উদ্ধার হয়নি। ঠিক কত জাল নোট উদ্ধার হয়েছে তার পরিমান নিয়ে সংশয় আছে। উদ্ধার হওয়া জাল নোট গুণে দেখছে পুলিশ। এদিন জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন ডাকেন দুপুরে । তার পরে অবশ্য সাংবাদিক সম্মেলন বাতিল করে দেওয়া হয়। আগ্রহ দেখিয়েও উদ্ধার হওয়া জাল নোট নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। দুপুরে দিকে ৫ সদস্যের সিআইডি একটি দল ঘটনাস্থলে আসে। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দেবব্রত চক্রবর্তী ও সিরাজউদ্দিন মোল্লা। দেবব্রতর দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার। সিরাজউদ্দিন মোল্লার বাড়ি জীবনতলা থানার অন্তর্গত মোটরদীঘি এলাকায়। গেস্ট হাউসের সন্দেশখালীর বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত এমন টাকা মজুত আছে বলে অনুমান পুলিশের। সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। টাকার অঙ্ক আরো বাড়তে পারে বলে দাবি পুলিশের।
এই হোটেলটি একসময় সেখ শাহাজাহান ও শিবু হাজরার ছিল। তবে শাজাহান ও শিবু হাজরার গ্রেপ্তারির পরে হোটেলটি এখন শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য মন্ডল চালাচ্ছেন। হোটেলের ম্যানেজার রাহুল সরকার বলেন, শুক্রবার বেলা দেড়টা নাগাদ ২ জন এসে তাদের বৈধ পরিচয় পত্র দেখিয়ে হোটেলের একটি ঘর নেন। তাদের সঙ্গে একটি স্যুটকেশ ও ২–৩ টি ব্যাগ ছিল। আমরা তাদের হোটেলের নিয়ম অনুযায়ি আধার কার্ড দেখে বুকিং করেছি। পুলিশ এসে তাদের ঘর তল্লাশি করে জাল টাকা উদ্ধার করে ওই ২ জনকে নিয়ে যায়। এদিন ধৃত দেবব্রত চক্রবর্তী ও সিরাজউদ্দিন মোল্লাকে জেরা করে কোথা থেকে এই টাকা আনা হয়েছে, বা কোথায় পাঠানো হবে এবং এর সঙ্গে আর কারা যুক্ত তা জানার চেষ্টা করে। বসিরহাট আদালতলে তোলা হলে ধৃতদের ১২ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
❤ Support Us






