- দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২৫
পুলিশের পরীক্ষায় নকল, গ্রেফতার ২
কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেফতার এক মহিলা পরীক্ষার্থী। তাকে নকল সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও এক পরীক্ষার্থী। এই ঘটনায় চাঞ্চল্য। কাটোয়ার দাঁইহাট গার্লস হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে সুতপা হালদার নামে এক পরীক্ষার্থী চেকিংয়ের সময় পুলিশকে সহযোগিতা করছিলেন না। কর্তব্যরত পুলিশের সন্দেহ হওয়ায় পরীক্ষাকেন্দ্রের ভিতরে পৃথকভাবে সুতপা হালদারের দেহ তল্লাশি করার সময় পায়ের মোজার ভিতরে উত্তরপত্র লেখা দুটো কাগজের পাতা উদ্ধার হয়।
পুলিশি জেরায় মঙ্গলকোটের কুলসুনো গ্রামের বাসিন্দা সুতপা হালদার জানায়, এই উত্তরপত্র লেখা দুটো পাতা কাটোয়া থানার মুলটি গ্রামের পরীক্ষার্থী জাকির মণ্ডলের কাছ থেকে পেয়েছে। কাটোয়ার পুলিশ মুলটি গ্রামের বাড়ি থেকে জাকির মণ্ডলকে গ্রেপ্তার করেছে। ধৃত দুজনের মধ্যে জাকির মণ্ডলকে নিজেদের হেফাজত চেয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। সেইসঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে।
❤ Support Us






