Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৮, ২০২৪

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে গ্রেপ্তার ২ ভারতীয় যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে গ্রেপ্তার ২ ভারতীয় যুবক

তখন অনেক রাত। সীমান্ত নিঝুম। এদিকে ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরে পাহারায় বিএসএফ। ওদিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি। চেকপোস্ট যথেষ্ট আলোকিত। আচমকা একটি সাদা রঙের পিক আপ ভ্যান দুরন্ত গতিতে ঘোজাডাঙার দিক থেকে ভোমরার দিকে ছুটে আসছে। চেক পোস্টের কোন বাধাই মানছে না। দু’‌দেশের সীমান্তে কয়েকটা গেট মোটরবাইক ভেঙে ভোমরা সীমান্তে এসে থামানো গেছে বেসামাল ভারতীয় গাড়িটিকে। মাঝরাতে এ কী তান্ডব রে বাবা!‌ বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ায় গ্রেপ্তার ২ ভারতীয় নাগরিক। এই ঘটনায় বিএসএফের ভূমিকার কড়া সমালোচনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সাতক্ষীরা ব্যাটেলিয়ন (‌৩৩ বিজিবি)‌ এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে , শুক্রবার রাত ১২–‌২০ নাগাদ সাতক্ষীরা ভোমরা সীমান্তের আন্তর্জাতিক চেক পোস্টে একটি ভারতীয় পিক আপ ভ্যান (‌ডব্লু বি ২৫ এম ৪০৩৭)‌ নিয়ে বেপরোয়া গতিতে ঢুকে পড়ে। তাদের কর্তব্যরত বজিবির জওয়ানরা কোন রকমে থামায়। চালক ও তার সঙ্গী মদ্যপ অবস্থায় ছিল। গাড়ির গতি এত বেশী ছিল যে তার ধাক্কায়, জিরো পয়েন্ট ক্লসিং গেট, ৩ টি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্ট গেট মোটরবাইক ভেঙে যায়। এই ঘটনায় রাত দেড়টায় বিজিবি–‌র ভোমরা কোম্পানী কমান্ডার ও বিএসএফ–‌র ঘোজাডাঙা কোম্পানি কমান্ডারের মধ্যে বৈঠক হয়। বিএসএফ ও জানায় প্রচন্ড গতিতে গাড়িটি ভারতীয় সীমান্তে ঘোজাডাঙার স্থলবন্দরের ৩–‌৪ টি ইজিবাইক, ২ টি গেট ভেঙে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। বিএসএফ জওয়ানরা তাদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এই ঘটনায় সীমান্তে শোরগোল পড়ে যায়। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গাড়ির চালক ও তার সঙ্গীকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে বিজিবি। ধৃতদের নাম প্রকাশ সরকার ও দিলু সরকার। তাদের বাড়ি কলকাতার নিউ টাউন থানার গৌরাঙ্গনগরে।‌ তারা নেশাগ্রস্ত হয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়ে বাংলাদেশে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!