- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২, ২০২৪
কাশ্মীরে আবার অভিবাসী শ্রমিকের ওপর হামলা, মৃত ২
জম্মু ও কাশ্মীরে আবার ভিন রাজ্যের শ্রমিকদের ওপর হামলা। সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছেন উত্তরপ্রদেশের দুই শ্রমিক। দুজনই বুদগ্রাম জেলায় জলজীবন প্রকল্পে কর্মরত ছিলেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। গত দু’সপ্তাহে কাশ্মীর উপত্যকায় অভিবাসী শ্রমিকদের ওপর এটি চতুর্থ হামলা। ঘটনার পর নিরাপত্তাবাহিনী এলাকা ঘিরে রেখেছে। তল্লাশি অভিযানও চালানো হচ্ছে।
শুক্রবার রাতে বুদগাম জেলায় উত্তরপ্রদেশের ওই দুই ব্যক্তির ওপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সুফিয়ান (২৫) ও উসমান মালিক (২০) নামে দুই শ্রমিককে গুলি করে। দুজনই একটা জলপ্রকল্পে কাজ করছিলেন। তাঁরা উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তাঁরা মারা যান। ঘটনার পরপরই নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। ঘটনার সঙ্গে ২ জন জড়িত বলে পুলিশ সন্দেহ করছে। এদের মধ্যে একজন দক্ষিণ কাশ্মীরের কুলগামের স্থানীয় বাসিন্দা। তিনি ২০২৩ সালে একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্যজন পাকিস্তান থেকে এসেছে বলে পুলিশ মনে করছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নেতৃত্বে সরকার গঠনের পর থেকে কাশ্মীর উপত্যকায় এটা সন্ত্রাসীদের পঞ্চম হামলা। বুদগাম সন্ত্রাসী হামলার বিষয়ে শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহেদি বলেছেন যে, এর জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী। বিধানসভা নির্বাচনের পরপরই হামলার ঘটনা বেড়েছে। এর আগে ২৪ অক্টোবর গুলমার্গ থেকে ৬ কিলোমিটার দূরে সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসী হামলায় দুই সেনা শহীদ হন। হামলায় দুই পোর্টারও নিহত হন। একজন কুলি ও এক সৈনিক আহত হয়েছিলেন। ২০ অক্টোবর গান্দেরবাল জেলার গগনগির এলাকায় ৭ জনকে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এর মধ্যে শাহনওয়াজ আহমেদ নামে বিহারের একজন চিকিৎসক ছিলেন। ১৬ অক্টোবর সন্ত্রাসীরা শোপিয়ানে এক অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করেছিল।
❤ Support Us






