- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৯, ২০২৪
উপনির্বাচনের আগেই হাড়োয়ায় বিজেপি–আইএসএফে ধস।শাসক শিবিরে যোগ দিলেন ২ হাজার কর্মী সমর্থক
উপনির্বাচনের আগেই হাড়োয়ায় বিজেপি–আইএসএফে ধস। বিজেপি–আইএসএফ ছেড়ে ২ হাজার কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান। হাড়োয়া গোপালপুর ১ পঞ্চায়েত এলাকায় এদিন উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে কর্মীসভা ছিল। সেখানে এলাকার আইএসএফ এবং বিজেপি থেকে প্রায় ২ হাজার জন সমর্থক তৃণমূলে যোগ দেন। দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল নেতা সফিক আহমেদ (মাদারভাই), প্রার্থী রবিউল ইসলাম প্রমুখ।
তৃণমূলের পতাকা হাতে নিয়ে গোপাল পুর ১ পঞ্চায়েতের ২৫৫ বুথের বিজেপির নেতা সুভাষ কপাট বলেন, আমরা বিজেপি করে এলাকার মানুষের কোন সুবিধা দিতে পারি নি। কারও পাশে থাকতে পারি না। বিজেপির নেতারাও আমাদের পাশে থাকে না। তৃণমূলের নেতাদের আমাদের সুখ দুঃখে পাশে পেলেও বিজেপি নেতারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। তাই আমরা প্রায় ৮০০ বিজেপি কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে আইএসএফ কর্মীদের দাবি আমরা ভুল বুঝে আই এস এফ করতে বাধ্য হয়েছিলাম। এখন মমতা ব্যানার্জির উন্নয়নেই থাকতে ১২০০ কর্মী ফিরে এসেছি। এদিন ব্লক সভাপতি সফিক আহমেদ মাদার বলেন, ‘আমরা শেখ হাজি নুরুল ইসলামের অভাব সব সময় বোধ করছি। তিনি হাড়োয়ার মানুষের আপনজন হয়ে গেছিলেন। তাণর ছেলে সেই জায়গা পুরণ করবে এই আমাদের বিশ্বাস। উপনির্বাচনে জয় নিয়ে আমাদের কোন সংশয় নেই।’ তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম বলেন, প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। বাবার কিছু অসমাপ্ত কাজ রয়েছে হাড়োয়ার উন্নয়নে । জেতার পর সেই কাজকেই আগ্রধিকার দেওয়া হবে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে।
❤ Support Us






