Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৯, ২০২৫

রক্ত না ঝড়িয়েও বড়ো সাফল্য, ছত্তিশগড়ে পুলিশের কাছে ২৯ নকশালপন্থীর আত্মসমর্পণ

আরম্ভ ওয়েব ডেস্ক
রক্ত না ঝড়িয়েও বড়ো সাফল্য, ছত্তিশগড়ে পুলিশের কাছে ২৯ নকশালপন্থীর আত্মসমর্পণ

আত্মসমর্পণ করা ব্যক্তিরা মাওবাদীদের নিচুতলার সদস্য হিসাবে সক্রিয় ছিল। মাওবাদীদের সাংস্কৃতিক শাখা ‘জনতা সরকার’, ‘মিলিশিয়া’, ‘চেতনা নাট্য মন্ডলী-এর সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা।

বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুরে, মাওবাদী মতাদর্শের প্রতি অনাস্থা ও অভ্যন্তরীণ বিবাদের জেরে ২৯ জন নকশালপন্থী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে ৯ জন মহিলা রয়েছেন। পুলিশের তরফে বলা হয়েছে তাঁরা সরকারের উন্নয়নমূলক কাজ এবং সরকারি পুনর্বাসন সুবিধা দেখে প্রভাবিত মূল ধারায় ফিরতে চেয়েছে। ২০২৪ সালের জানুয়ারী থেকে মোট ৭১ জন এ পর্যন্ত আত্মসমর্পণ করেছেন। অন্তত ৬০ জন মাওবাদী সংঘর্ষে নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৫০ -এর বেশি চরমপন্থীকে। রক্ত না ঝড়িয়ে আত্মসমর্পণ যৌথ নিরাপত্তা বাহিনীর জন্য উল্লেখযোগ্য সাফল্য। আত্মসমর্পণ করা ব্যক্তিরা মাওবাদীদের নিচুতলার সদস্য হিসাবে সক্রিয় ছিল। মাওবাদীদের সাংস্কৃতিক শাখা ‘জনতানা সরকার’, ‘মিলিশিয়া’, ‘চেতনা নাট্য মন্ডলীর সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা।

নারায়ণপুরের পুলিশ সুপার (এসপি) প্রভাত কুমার জানিয়েছেন, মাওপন্থী সংগঠনের ‘কুতুল এলাকা কমিটি’ -এর সদস্যেরা এদিন পুলিশ, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ইন্দো তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) আধিকারিকদের সামনে নিজেদের আত্মসমর্পণ করেছেন। তাঁরা নারায়ণপুরের মাদ এলাকায় সরকারি উন্নয়নমূলক কাজ দেখে নিজেদের মত পরিবর্তন করেছেন এবং তাঁরা এখন থেকে স্বাভাবিক জীবনযাপন করতে চান।

সরকারের পুনর্বাসন নীতির সুবিধা যার অধীনে আত্মসমর্পণ করা নকশালদের বাড়ি এবং চাকরি দেওয়া হচ্ছে, তা তাদের আকৃষ্ট করেছে। পুলিশের ‘মাদ বাঁচাও অভিযান’ তাঁদের নতুন আশা দিয়েছে। আমরা সমস্ত নকশালপন্থীদের কাছে আবেদন জানাই সময় এসেছে, বহিরাগতদের বিভ্রান্তিকর মতাদর্শ থেকে বেরিয়ে আসুন। মাদকে এলাকাকে তার আসল বাসিন্দাদের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে।

প্রভাত কুমার দাবি করেন, এই সাফল্য ছত্তিশগড় ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ)-এর। তিনি দাবি করেন, ভবিষ্যতে আরও নকশালপন্থী নেতা-নেত্রী তাদের ডাকে সমাজের মূল স্রোতে ফিরবেন। গত বছর বস্তার ডিভিশনের সাতটি জেলায় মোট ৭৯২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তারা কোনো ভয় ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করতে পারে।’

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত বছর ২১৭ জন মাওবাদী নিহত হয়েছে। যার মধ্যে আবুঝহমাদ এবং এর আশেপাশে ১০০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছিল। এছাড়া, ৮০০ জনের বেশি মাওবাদী গ্রেফতার করা হয়েছিল। প্রায় ৮০২ জন অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। এছাড়াও ওই বছর মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ১৮ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছিলেন। আর মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন ৬৫ জন সাধারণ নাগরিক।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!